Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: July 26, 2019 | 12:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কস্থ ‘হুমায়ূন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন’ ২১ জুলাই রোববার জ্যামাইকার স্মার্ট একাডেমিয়াতে এক স্মরণ সভার আয়োজন করে। শুরুতে জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই ম্যানহাটানে বেলভ্যু হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সকল বয়েসী পাঠকের প্রিয় এই লেখক।

হুমায়ূন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এক আবেগঘন বক্তব্যে তাঁর গত সাত বছরের কঠিন জীবনের কথা তুলে ধরেন। এসময়ে অনেকেই আবেগে আপ্লুত হন। ক্যানসার হাসপাতাল ও জাতীয়ভাবে হুমায়ুন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো উল্লেখ করেন, এই কাজে হুমায়ূন আহমেদের পুরো পরিবারকে সম্পৃক্ত হওয়া দরকার।
কালজয়ী সাহিত্যিক হুমায়ূন আহমেদ ছিলেন এক স্বপ্নের জাদুকরের নাম। মানুষের মনে স্বপ্ন জাগরণ ও বিস্তারে তার তুলনা ছিল না। তাঁর স্বপ্নের ক্যানসার হাসপাতাল স্থাপনের ভাবনা নিয়ে কথা বলেন হুমায়ূন ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক ও চিকিৎসক ডা: সিনহা মনসুর, ডা: সজল আশফাশ, ডা: ইউসুফ আল মামুন এবং ডা: চৌধুরী সারওয়ারুল হাসান।

ফাউন্ডেশনের সভানেত্রী মুনিয়া মাহমুদ ফাউন্ডেশনের অতীত কার্যক্রমের কিছু অংশ তুলে ধরেন। বর্তমান প্রজন্মের শিশুদের বাংলা শিক্ষার উপর গুরুত্ব আরোপ এবং দেশে ক্যানসার হাসপাতার নির্মানের জন্য সবার সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হুমায়ূন ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুদ্দিন মাহমুদ, নিশাদ হুমায়ূন, নিনিত হুমায়ূন, কচিকন্ঠের সভাপতি এবং হুমায়ূন ফাউন্ডেশনের উপদেষ্টা হেমায়েত হোসেন, কন্ঠশিল্পী লিসা জামান, কাউসার পারভিন, লেখক ও কবি পলাশ ফাতিমা শামশাদ, সারওয়ার হাবিব, কবি শামীম আরা আফিয়া, কুহেলি মুন্নি, ব্যবসায়ী মো: আতাহার উদ্দিন, সাংবাদিক শামিম শাহেদ, লেখক শামশাদ হুসাম, কবি ছন্দা বিন্তে সুলতান, সুফিনাজ স্বপ্না, নূর নাজিয়া সাবা, তাসলিমা মালিক মিনা, শিরীন ইসলাম, কবি জায়েদ প্রমুখ।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শামীম আল আমিন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV