Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কিংবদন্তী মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: May 25, 2011 | 11:08 PM

 ওয়াশিংটন ডিসি থেকে এনা : মুষ্ঠিযুদ্ধে পরপর তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মোহাম্মদ আলীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন সাবেক  এমপি ও ঠিকানা গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান এম এম শাহীন। ২৪ মে ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে মুষ্ঠিযুদ্ধের কিংবদন্তী মোহাম্মদ আলীর সাথে কুশলাদি বিনিময় হয় শাহীনের। এ সময় মোহাম্মদ আলী বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন।

 

উল্লেখ্য, বেশ ক বছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। মোহাম্মদ আলী বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তির কথাও মনে করেন। শাহীন এ সময় তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি মৃদু হাসেন এবং আল্লাহ তালার শোকরানা আদায় করেন এখন পর্যন্ত বেঁচে থাকার জন্যে। এরপর তিনি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনায় অংশ নিয়ে ২২ মাস আগে ইরানে আটক দুই আমেরিকান পর্বাতোরাহীর মুক্তির আবেদন জানান। এরা হলেন শ্যান বয়্যের এবং জোস ফাত্তাল। ইরানের সুপ্রিম কাউন্সিলের লিডার আয়াতুল্লাহ সাইয়িদ আলী খামেনীর প্রতি এ আহবানে যোগ দেন মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত বেশ কয়েকটি সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে রয়েছেন, রাষ্ট্রদূত ড. আকবর আহমেদ, আমেরিকান ইউনিভাসিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান ইবনে খালদুম, ইউনিভার্সিটি মুসলিম এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ড. পারভেজ শাহ, ইসনার প্রেসিডেন্ট ইমাম মোহাম্মদ মজিদ, বহুল আলোচিত প্রস্তাবিত গ্রাউন্ড জিরো মসজিদের প্রতিষ্ঠাতা ফয়সাল আব্দুল রৌফ, জয়তুন কলেজের প্রতিষ্ঠাতা শেখ হামজা ইউসুফ, মুসলিম আমেরিকান সোসাইটি ফ্রিডম ফাউন্ডেশনের ইব্রাহিম রামি, নর্থ আমেরিকা ফিক কাউন্সিলের চেয়ারম্যান ড, মুজাম্মিল সিদ্দিক, ইকনার প্রেসিডেন্ট ড. জাহিদ বুখারী, কেয়ারের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ, মুসলিম পাবলিক এফেয়ার্স কাউন্সিলের সিনিয়র এডভাইজার ড. মহের হ্যাথাউট এবং ইসনার কম্যুনিটি লিডার ড. মোহাম্মদ এলসানোসি। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV