কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন’র বিজয় দিবস উদযাপন
হাকিকুল ইসলাম খোকনঃ কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ এর উদ্যোগে গত ২৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের এষ্টোরিয়ার লাকী রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিজয়ের চার দশক শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এবিএম ওসমান গনি।
আরো বক্তব্য রাখেন মোঃ ফজলুল হক, শহিদুল হাসান, সাঈদুর রহমান খান ডিউক, আনোয়ার হোসেন আঙ্গুর, আনোয়ার উদ্দিন, জাকির হোসেন জাহাঙ্গীর, এনামুল হক, আলী আহসান শামীম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাবিব রহমান হারুন। অনুষ্ঠানের প্রারম্ভে ৭১ এর মুক্তিযুদ্ধ, ৫২ এর ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তাগণ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুততার সাথে সম্পন্ন করার দাবিসহ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন। আগামী বিজয় দিবসের পূর্বেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের জোর দাবী জানান।বক্তাগণ ৭৫ এর ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা হত্যার বিচার দ্রুত করার আহ্বান জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি আব্দুল আওয়াল।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি