কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সভায় নির্বাচনের কর্মপরিকল্পনা
নিউইয়র্ক: কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনকের সাধারণ সভা গত ২৬ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মফিজুর রহমান দুলাল, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। সভায় বিগত দিনের কার্যত্রুম বিবরনী ও সংগঠনকে গতিশীল করার লক্ষে সাধারণ সদস্যদের মতামত গ্রহন করা হয়। স্বাগত বক্তব্যে সভাপতি সাংগঠনিক কার্যত্রুমে সহযোগিতার জন্য কার্যকরী পরিষদসহ কিশোরগঞ্জবাসীকে ধন্যবাদ জানান এবং নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনে উপস্থিত সদস্যদের নিকট ছয় মাস সময় চায়। এতে উপস্থিত সদস্যরা সভাপতির প্রস্তাবকে সম্মান জানিয়ে পরবর্তী কমিটি গঠন প্রত্রিুয়া সম্পন্ন করতে ভোটার তালিকা প্রণয়ন এবং সংগঠনতে গতিশীল করতে নির্বাচনের ব্যবস্থা করার কর্মপরিকল্পনা গ্রহন করেন।
সাধারণ সভায় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ.বি.এম ওসমান গনি, আব্দুল আউয়াল সিদ্দিকী, বাবু ভজন সরকার, জাইদুল কবির খান, হাবিবুর রহমান হারুন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শহীদুল হাসান, মাহফুজুল হাসান টুপন, ছাইদুর খান (ডিউক), আনোয়ার উদ্দিন, এ.কে.এম রফিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, আলী আহসান আকন্দ শামীম, সহ সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা, কোষাধ্যক্ষ সেলিম চৌধুরী, সহ কোষাধ্যক্ষ এবাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ রায়, সহ প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদিকা মিনা ইসলাম, ক্রীড়া সম্পাদক মহিবুর রহমান, সহ সাহিত্য সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর, সহ সমাজ কল্যাণ সম্পাদক কাজল সরকার এবং কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ফজলুল হক, শাহীনুল করিম খান, মোহাম্মদ হোসেন আনোয়ার, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জয়ন্ত শর্মা, মোহাম্মদ এনামুল হক, হাসিব হাসান, মোহাম্মদ আব্দুল আলীম কামরুজ্জামান, বাদশা খান, সাইফুল ইসলাম, জাব্বির হোসেন তাকবীর, মোহাম্মদ আবুল কাশেম, কাজী হাসিব হাসান, তানভীর রহমান মিঠু, নূরুল ইসলাম খান, মো: ওয়াহিদ মিয়া, পল্লব সরকার। আরো উপস্থিত ছিলেন, শাহীন খান, ওয়াহিদ ভূইয়া, লিসানুল রাসুল, তারাক পন্ডিত, সাইফুল ইসলাম। সবশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে সাধারণ সভার কার্যত্রুম সমাপ্ত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ