Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কী করে এলো : ফ্রিজ কাঁধে হাজার মাইল!

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: August 4, 2013 | 1:29 AM

 

দিনের প্রখর তাপের মাঝে প্রবীণ কোনো ব্যক্তিকে যদি কাঁধে একখানা ফ্রিজ নিয়ে দৌড়াতে দেখেন তাহলে নিশ্চয়ই তাকে পাগল ভেবে বসবেন আপনি। তাছাড়া এভাবে দৌড়ানোর কাজটি যদি মাইলের পর মাইল পথ ধরে করার পরিকল্পনা কেউ করেন তবে তাকেও সুস্থ ভাববার কোনো কারণ নেই। কিন্তু পাশ্চাত্য বলে কথা! দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের জন্য যেখানে অনেক অদ্ভুত আর কষ্টকর কাজও মানুষ অবলীলায় করে ফেলে সেখানে ফ্রিজ কাঁধে নিয়ে দৌড়ানো আর এমন কি! তবে চমকে যাবার মতো উপাদান দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণের এটাও যে অব্যর্থ এক উপায় সেটা জেনেই সম্প্রতি প্রায় ৪২.৫ কেজি ওজনের একখানা ফ্রিজ কাঁধে নিয়ে দৌড় শুরু করেছেন ৪৯-এ পা দেওয়া ব্রিটিশ নাগরিক টনি ফনিক্স মরিসন। তার ইচ্ছা আগামী কয়েকমাস সময়ের মধ্যে গোটা ব্রিটেনের একমাথা থেকে অন্যমাথা অবধি প্রায় ১,০৫৩ মাইল পথ এভাবে ফ্রিজ কাঁধে নিয়ে দৌড়ে বেড়ানো যা একসাথে পর পর ৪০ দিনে ৪০টি ম্যারাথন দৌড়ানোর সমান! আর সেই ম্যারাথনও আবার ৪০টি ইটের সমান বোঝা কাঁধে নিয়ে। ইতোপূর্বে বেশ অনেকবারই ছোটখাটো দূরত্ব ফ্রিজ কাঁধে নিয়ে দৌড়ানোর মাধ্যমে ‘দ্য ফ্রিজ’ খ্যাতি পেয়ে গিয়েছিলেন টনি। আর সেই খ্যাতিকে কাজে লাগিয়েই এবার দাতব্য সংস্থার জন্য জীবনের সবচেয়ে বড় ফ্রিজ দৌড়ে নামছেন চার সন্তানের পিতা ও দুই নাতনির এই পিতামহ। এ প্রসঙ্গে টনি ফনিক্স মরিসন বলেন চিকিত্সা ক্ষেত্রে বড় ধরনের গবেষণা করা ববি রবসন ফাউন্ডেশনের জন্যই তার এবারের এই দৌড় এবং এটি যে সহজসাধ্য কোনো কাজ হবে না তাও তার জানা। বিশেষ করে দেশের এক প্রান্তে অবস্থিত জন ও গ্রোটস্ থেকে শুরু করে অন্যপ্রান্তে অবস্থিত ল্যান্ডস এন্ড অবধি পথে বেশ কিছু পাহাড়ি পথ তাকে ভালোরকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেই মনে করেন টনি ফনিক্স মরিসন। তবে ভালো কিছু কাজের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জটা মাথা পেতেই নিতে চান টনি।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV