Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কী চমক থাকছে ‘১২.১২.১২’?

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: December 10, 2012 | 7:27 AM

 

দিন গণনা বেশ আগেই শুরু হয়ে গেছে। এখন কেবল উত্কণ্ঠা বা আবেগ নিয়ে সেই বিচিত্র দিনের অপেক্ষায় আছেন বিশ্ববাসী। চলতি মাসের ১২ ডিসেম্বর বা ‘১২.১২.১২’কে নিয়ে সর্বত্র চলছে নানা গুঞ্জন, নানা উন্মাদনা। কারও মতে, ওই দিন বড় ধরনের কিছু ঘটবে। কেউবা বলছেন, আরে—ফুঃ! ওই দিন কিছুই হবে না। এর মধ্যে গুজব রটেছে, এদিন পৃথিবী ধ্বংস হবে। তবে পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে এর আগে একাধিক ভবিষ্যদ্বাণী বিফলে যাওয়ায় এ তত্ত্ব আর হালে পানি পাচ্ছে না। তা ছাড়া এ ধরনের ভবিষ্যদ্বাণীর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া যায় না। যুক্তিবাদীদের কথা, ২০১২ সালের ১২ ডিসেম্বর অন্য সব দিনের মতো স্বাভাবিকভাবে পৃথিবী চলবে। কেউ কেউ এ ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেন, এ দিন নতুন এক বিশ্বের সূচনা ঘটবে। তবে কীভাবে, কেন ঘটবে—এসব প্রশ্নের পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেননি তাঁরা। এসব কল্পিত ধারণার বাইরে ১২ ডিসেম্বরের মতো একটি বিচিত্র দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের আমুদে মানুষ। অনেকে চাইছেন এ দিনটিতে জন্মগ্রহণ করুক তাঁদের সন্তান। কেউবা দিনটিকে কীভাবে স্মরণীয় করে রাখা যায়, সেই পরিকল্পনায় মগ্ন। এ দিনে অনেকে বিয়ে করবেন বলে মনস্থির করেছেন। ডেভিড ব্রাইডাল নামের একটি সংস্থা জানিয়েছে, ‘১২.১২.১২’ একটি অনন্যসাধারণ দিন। তাই অনেকে এই দিনটিকে তাঁদের বিয়ের তারিখ হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাঁদের কাছে থাকা হিসাব অনুযায়ী, এ দিন প্রায় ৭৫ হাজার জুটি বিয়ে করবে। এ তো গেল ব্যক্তিকেন্দ্রিক উন্মাদনা। অনেক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা এ দিনকে সামনে রেখে দু-পয়সা রোজগারের ধান্ধা করছেন। এর মধ্যে রয়েছে—১২ ডলারে ১২ স্বাদের খাবার বা ১২ ডলারে ১২ ধরনের সেবা। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় স্যান্ডি আক্রান্তদের সহায়তার জন্য ১২ ডিসেম্বর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্টের আয়োজন করা হয়েছে। অবশ্য বছরের ৩৪৬তম এ দিনটি অনেকের কাছেই  মূল্যহীন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV