কুইন্স বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির শপথ ও ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে গত ২০ মে কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে কমিউিনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল্রাহ কামাল।

সংগঠনের সাধারণ সম্পাদক জে. মোল্লা সানির পরিচালনায় নব নির্বাচিত সভাপতি শামসুউদ্দিনকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা এম এ আজিজ। কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান সভাপতি শামসুউদ্দিন। নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন সহ সভাপতি মো: মাসুক মিয়া, কাজী তোফায়েল ইসলাম, তরিকুল হুসেন বাদল, সহ সধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া রুমি, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো: ফারুকুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো: জাবেদ উদ্দিন, কার্যকরী সদস্য আজিমুর রহমান বোরহান, মাসুদুল হক ছানু, আব্দুর রহমান, মঈনুজ্জামান চৌধুরী, ওয়াহিদ কাজী এলিন, আবুল হুসেন, সবুর হোসাইন, শহীদুল ইসলাম, এহসানুল হক বাবুল, জোসেব চৌধুরী ও ফখর উদ্দিন।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ আজিজ, তোফায়েল আহমেদ চৌধুরী, জামাল আহামেদ জনি, শাহ নেওয়াজ, মোহাম্মদ আশরাফ উদ্দিন। ইফতারের আগে প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’