Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র বনভোজন ২৮শে জুন

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: March 2, 2020 | 1:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ প্রিন্স রেষ্টুরেন্ট পার্টি হলে গত ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হাজ্বী খবির উদ্দিন ভুইয়া, প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম ভুইয়া রুমি, অন্যতম উপদেষ্টা মো: আবুল হোসেন, মো: মনিরুল আলম দিপু, সালাউদ্দিন চৌধুরী, আব্দুল্লাহ আল রেজা স্বপন, শওকত পাটোয়ারী, মো: আব্দুল মতিন, মো: কবির হোসেন, তাছলিমা পাটোয়ারী, মো: হাবিবউল্লাহ, মো: নজরুল ইসলাম, মো: শাহীন আলম, মো: কাইয়ুম মিয়াজী, ইন্জিনিয়ার মাইনউদ্দিন ও মো: জামাল উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সম্প্রতি নিহত বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ওয়াসিম উদ্দিন ভুইয়ার পিতা রমিজ উদ্দিন ভুইয়া ও ইউনুস সরকার এর মাতা সাফিয়া বেগম এবং দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনায় নিহত মো: হান্নান ও মোবারক রাঢ়ী’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে আসা মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম। সংগঠনের পক্ষ থেকে মনজুর আলমকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিল, নিউইয়র্ক স্টেট এসেম্বলী ও মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রাপ্ত সম্মাননা ও ক্রেস্ট হস্তান্তর করেন হাজ্বী খবির উদ্দিন ভুইয়া। সংগঠনকে গতিশীল করতে সদস্য সংগ্রহ অভিযান ও আসন্ন কার্যক্রমসমুহ সফল করতে কার্যকর সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মো: আবুল হোসেন কে আহবায়ক ও তাছলিমা পাটোয়ারীকে সদস্য সচিব করে বনভোজন’২০২০ পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। উল্লেখ্য, আগামী ২৮শে জুন রবিবার Long Island Heckscher state park Field-3 তে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV