Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র আলী আহমেদ-খালেদুর রহমান সবুজের নেতৃত্বাধীন কমিটির সংবাদ সম্মেলন : সংগঠনের নাম ব্যবহার করলে প্রতি পক্ষের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহণ করার হুমকি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: October 10, 2019 | 4:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র আলী আহমেদ-খালেদুর রহমান সবুজের নেতৃত্বাধীন কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন পার্টি হলে গত ৯ অক্টোবর বুধবার এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি ডা. আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল আলম দিপু, সহ সাধারণ সম্পাদক তাছলিমা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, কার্যকরী সদস্য রেজা আবদুল্লাহ স্বপন, সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন ভূইয়া, প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ অক্টোবর কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী একই দিনেই সোসাইটির সাধারণ সভায় উপস্থিত কুমিল্লাবাসীর উপস্থিতিতে ২০১৯-২১ সালের ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিতরা হলেন : সভাপতি ডা. আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল আলম দিপু, সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ, সহ সাধারণ সম্পাদক তাছলিমা পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ।

লিখিত বক্তব্যে বলা হয়, একটি কুচক্রী মহল যারা কুমিল্লাবাসীর এ সংগঠনকে তাদের পৈত্রিক সম্পত্তি ভাবতে শুরু করেছিল তারা আরেকটি কমিটি গঠন করেন। সেখানে ভাই প্রধান নির্বাচন কমিশনার হয়ে তার দুই ভগ্নিপতিকে সভাপতি ও সাধারন সম্পাদক ঘোষণা করেন। এ যেন কোন ভগ্নিদায়গ্রস্ত ভাইয়ের দুই বোনের স্বামীদের যৌতুক প্রদান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দের সাথে আলোচনা করে ১ অক্টোবর জ্যাকসন হাইটসের তিতাস রেষ্টুরেন্টে কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের জরুরী সভা আহবান করা হয়। কার্যকরী কমিটির ৫১% সদস্যের সম্মতির ভিত্তিতে প্রয়োজনে একই দিনেই সাধারণ সভা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়। তারই প্রেক্ষিতে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে সভার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন কোন এক অজ্ঞাত কারণে বিদায়ী সভাপতি সভার স্থান পরির্বতনের কথা বলে। আমরা স্পষ্ট তাকে জানিয়ে দেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সোসাইটির সভা অনুষ্ঠিত হবে। জবাবে প্রাক্তন সভাপতি অসংলগ্ন ভাষায় কথা বলতে শুরু করেন, যা প্রকাশের অনুপযোগী। তার ভাষায় তিনি যদি প্রকাশ্য দিবালোককে মধ্যরজনী বলেন, সকলকে তা মেনে নিতে হবে। কারণ তিনি সভাপতি। সাংগঠনিক অজ্ঞতা আর মূর্খতায় বেসামাল আবুল খায়ের আকন্দ নিজেকে বিশাল সা¤্রাজ্যের স¤্রাট ভাবতে শুরু করেছিলেন। কিন্তু আমরা জানি কার্যকরী কমিটি আর উপদেষ্টা পরিষদের মুখোমুখি হলেই তাকে জবাবদিহি করতে হবে, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সংগঠনের অর্থ আত্মসাত ও ব্যাপক আর্থিক অনিয়মের। তাই কৌশলে সোসাইটির কার্যকরী কমিটির সভাকে পন্ড করার লক্ষে ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন। যদিও তাদের এ চেষ্টা ব্যর্থতায় পর্যবশিত হয়।সংবাদ সম্মেলনে কুমিল্লা সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১ অক্টোবর কার্যকরী কমিটির ৫১% সদস্যের উপস্থিতিতে সংগঠনের বিদায়ী সভাপতি আবুল খায়ের আখন্দের অনপস্থিতিতে সহ সভাপতি মোহাম্মদ মোমেনের সভাপতিত্বে সভা শুরু হয়। কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের মধ্যে ছিল দুই বছর সংগঠনের সভাপতি থাকাকালীন সময়ে তারই ভায়রাভাই সংগঠনের কোষাধ্যক্ষ এইচ. এম. মিজানুর রহমানের সাথে যোগাসাজোশ করে সোসাইটির অর্থ আত্মসাৎ ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ার আবুল খায়ের আকন্দকে সভাপতি ও এইচ এম মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং মোহাম্মদ মোমেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও দীপক সাহাকে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়। উল্লেখিত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মো: আব্দুল আলীম মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এবং তিন সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলা হয়।
ওই দিনেই সাধারণ সভা অনুষ্ঠান এবং নতুন কার্যকরী কমিটি গঠনে ৫ সদস্যের তালিকা তৈরী করা হয়।
সভায় গঠনতন্ত্র অনুমোদন, সোসাইটির সৃষ্টিলগ্ন থেকে অদ্যাবধি সকল বহিস্কারাদেশ প্রত্যাহার, কার্যকরী কমিটিকে ১৯ থেকে সর্বোচ্চ ২৯ সদস্য বিশিষ্ট পরিষদ যে কোন বেজোর সংখ্যায় উন্নিত করা। কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সাধারন সভায় ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে কুমিল্লা সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কতিপয় ষড়যন্ত্রকারীর বেসামাল কর্মকান্ড নিয়ে একটি পরিবারের বলয়ে কুমিল্লা সোসাইটির নাম ব্যবহার করে তাদের পারিবারিক সদস্যদের সমন্বয়ে পাল্টা কমিটি ঘোষণা করে, যা কমিউনিটিতে ইতিমধ্যেই হাস্যরসের সৃষ্টি করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কমিটিকে কেন্দ্র করে ব্যাপক ব্যঙ্গাত্মক কাব্য ভাইরাল হচ্ছে, তার একটি –
তুমি আমি ভায়রা ভাই
সাথে আছে খালাতো ভাই
আরো আছে মামাতো ভাই
ভাগ্নে আছে, তালুই আছে, আছে দুজন ফুফাতো ভাই
বড় শক্তি সমন্দি ভাই
চল এবার সোসাইটি বানাই।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাস্যরসে ভরপুর আবুল খায়ের আকন্দ গংদের পাল্টা কমিটিতে অবাঞ্চিত করতে ও আমরা লজ্জাবোধ করছি। আমরা বিশ্বাস করি কুমিল্লাবাসীর রোষানলে পরে ইতিহাসের আস্তাকুরে পতিত হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আপনাদের মাধ্যমে আবুল খায়ের আকন্দ গংদের সাবধান করে ঘোষণা দিচ্ছি, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর নাম ব্যবহার করে যদি পরবর্তীতে কোন প্রকার বিভ্রান্তিমূলক খবর কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোষ্ট প্রদান করা হয় তাহলে আমরা বাধ্য হবো আইনুগত ব্যবস্থা গ্রহন করতে।
সংবাদ সম্মেলনে বউল্লেখ করা হয়, সম্প্রতি কুমিল্লা সোসাইটি অব ইউএসএ এর নামে কুচক্রী মহলটি বিভ্রান্তিকর সংবাদও বিজ্ঞাপন পরিবেশনের মাধ্যমে আপনাদের বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে কুমিল্লাবাসীদের, সর্বোপরি বাংলাদেশী কমিউনিটিতে ঐতিহ্যবাহী কুমিল্লার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই এ কুচক্রী মহলটির বিভ্রান্তিকর সংবাদ কিংবা বিজ্ঞাপন প্রকাশ না করার জন্য সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বন্ধুদের আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ নিউইয়র্কের বৈশাখী রেষ্টুরেন্ট পার্টি হলে গত ১ অক্টোবর মঙ্গলবার তাদের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আরেকটি কমিটি গঠন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আবুল খায়ের আকন্দ এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের বিদায়ী কোষাধ্যক্ষ এইচ এম মিজানুর রহমান। সভায় গঠিত নির্বাচন কমিশন সবার উপস্থিতে কন্ঠভোটে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচন করেন। নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবুল বাশার মিলন। নির্বাচিতরা হলেন : সভাপতি আবুল খায়ের আকন্দ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মিয়া মো. দাউদ, সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ সাইফুল আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV