কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন স্থগিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : যুক্তরাস্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশ বৃদ্ধির কারনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। নিউইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাজিও পাবলিক স্কুল, বার ও রেষ্টুরেন্ট বন্ধ ঘোষনা করেছেন।এমতাবস্থায় সার্বিক পরিস্হিতি বিবেচনায় নিয়ে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইন্ ক’র নির্বাচন কমিশন ২০২০ এর প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ নির্বাচন কমিশনের জরুরি সভা আহবান করেন। ১৫ মার্চ রবিবার নিউইয়র্কে এস্টোরিয়ায় অনুষ্ঠিত জরুরি সভায় বর্তমান পরিস্হিতি, করোনাভাইরাসের ভয়াবহতা ও সার্বিক প্রতিকুলতা আলোচনা করেন নির্বাচন কমিশনার মো: আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী। জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর নির্বাচনী সকল কর্মতৎপরতা সাময়িক ভাবে স্থগিত ঘোষনা করা হলো।পরিবেশ ও পরিস্হিতির উন্নতি হলে পরবর্ত্তিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আশাবাদ সভায় ব্যক্ত করা হয়। পরম করুণাময় আল্লাহপাক আমাদের সহায়, আমরা যে যেখানেই থাকি যেন সুস্হ ও নিরাপদ থাকি। পরিশেষে উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জরুরি সভার সমাপ্তি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।এস্টোরিয়া , রবিবার ,মার্চ ১৫, ২০২০।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity