Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

কুলাউড়ায় করোনা রোগীদের চিকিৎসায় তারেক রহমানের পক্ষে ওষুধ প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: July 27, 2021 | 12:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বৈশিক মহামারী (কোভিড-১৯) করোনায় আক্রান্ত কুলাউড়ায় রোগীদের সাহায্যার্থে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদের ব্যক্তিগত তহবিল থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। ২৪ জুলাই শনিবার দুপুরে কুলাউড়ার মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের হলরুমে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী গ্রহণ করেন মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার ডা. মো. ফয়েজ উল্লাহ্ ফাহিম।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী, নিউইয়র্ক যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ সুজন, বাংলাদেশ কোরআন শিক্ষা ট্রাষ্ট সিলেট এর পরিচালক কে এম আশরাফ আলী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সম্পাদক কামাল হোসেন, হাজী সিরাজ উদ্দিন দাখিল মাদরাসার সহ শিক্ষক আতিকুল ইসলাম, টিলাগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা রাজ আহমদ মারজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে করোনায় আক্রান্তদের জন্য মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। উপজেলার সকল হাসপাতালে পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষে করোনায় আক্রান্ত রোগীদের সাহায্যার্থে ফ্রি ওষুধ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ