কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন : আলাউদ্দিন-জাভেদ প্যানেল পরিচালনা কমিটি গঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী ‘আলাউদ্দিন-জাভেদ’ প্যানেল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১২ জানুয়ারী রোববার এস্টোরিয়ায় অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এম চৌধুরী।
সভায় গঠিত ‘আলাউদ্দিন-জাভেদ’ প্যানেল পরিচালনা কমিটির আহবায়ক রাশেদুল মান্নান চৌধুরী (হেশাম), যুগ্ম আহবায়ক- এস কে আব্বাস ও জামাল উদ্দিন লিটন, সদস্য সচিব- মিসবাউর রহমান এনাম, সদস্য- হারুন অর রশীদ, কামরুল হাসান সিরাজী। এছাড়াও ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
প্যানেলটির কর্মকর্তারা জানান, সংগঠনের নির্বাচন ঘিরে তারা ৩জন আজীবন সদস্য সহ ৫৭১জন নতুন ভোটার নিবন্ধন করেছেন। উল্লেখ্য, সংগঠনের ৫৫জন আজীবন সদস্য সহ ভোটার চুড়ান্ত হয়েছে ১,০৬৭জন। এতে সংগঠনের আয় হয়েছে ১১ হাজার ৭০ ডলার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests