কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ইফতার পাটি অনুষ্ঠিত
সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক : ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর ইফতার পার্টি। এ উপলক্ষ্যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রমজানের উপর বয়ান, মহানবী হযরত মুহাম্মদ (সা) এর উপর দরুদ পাঠ আর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী কুলাউড়াবাসী সপরিবারে যোগ দেন। সিটির এস্টোরিয়াস্থ ক্লাব সনমে গত ২৯ জুলাই রোববার এই ইফতার পার্টির আয়োজন করা হয়। চমৎকার ব্যবস্থ্পানায় আয়োজিত কুলাউড়া এসোসিয়েশনের ইফতার পার্টির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রমজানের উপর বয়ান, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর উপর দরুদ পাঠ আর বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা আবুল কাশেম ইয়াহিয়া। সংগঠনের সভাপতি মোশাহেদ জে রাশেদ, সহ সভাপতি মোহাম্মদ মুকিত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তানউইর শামীম লুবান, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন আহমেদ লিটন প্রমুখ কর্মকর্তা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট রাজনীতিক সৈয়দ বসারত আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা খালেদ উর রব, মোহাম্মদ আখতার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি জন এন উদ্দিন, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, বিশিষ্ট রাজনীতিক সাইফুল ইসলাম রহীম, বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের প্রচার ও জনসংযোগ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি মিনহাজ আহমেদ সাম্মু, কুলাউড়া এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ মঈন উদ্দিন ও মোহাম্মদ আছাব আলী, সাবেক সহ সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বড়লেখা সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মইনুর রহমান শোয়েব, কুলাউড়া স্পোর্টস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক কয়সর রশীদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন সহ দিদারুল ইসলাম, সেবুল খান মাহবুব, রাজা মিয়া এবং কুলাউড়া এসোসিয়েশনের আশফাক আহমেদ ইকবাল, এনায়েত হোসেন জালাল, আনোয়ারুল হক চৌধুরী পারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফল করতে মোহাম্মদ আতিকুল হক শাহিনকে আহ্বায়ক ও লুৎফর রহমানকে সদস্য সচিব করে একটি উপ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন মোহাম্মদ এন হক বকুল, মোহাম্মদ নুরুল আম্বিয়া, মোহাম্মদ এ ওয়াদুদ, মোহাম্মদ কামরুল হোসেন চুনু, মোহাম্মদ ওবায়দুর রহমান কামাল, আনিসা ইসলাম আজিমা, জেরিনা নাসরিন বেবী, কয়সর হোসেন, ইমরুল এইচ জেবুল, ডা. আকাশ ফেরদৌস, গোলাম মোদাব্বির চৌধুরী সোলায়মান, মোহাম্মদ সালেহ চৌধুরী লিপন, মাজেদ খান মিতুল ও এজাজ মাহবুব খান।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং