Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
সব ক্যাটাগরি

কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন ৫ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: May 11, 2022 | 6:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হয়েছে। এতে আগামী ৫ জুন রোববার নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে এই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।


সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী আমরা (নির্বাচন কমিশন) নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা কিেছলাম। কিন্তু ভয়াবহ করোনা মহামারীর কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও যুক্তিসঙ্গত কারণেই নির্বাচন করা সম্ভব হয়নি। অবশেষে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের মে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন করতে তফসিল ‘আংশিক পরিবর্তিত ও সংযোজিত’ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ৫ জুন রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন: মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী।  প্রেস রিলিজ,

ইউএসএনিউজঅনলাইন/মঈনুল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV