Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র গুনিজন সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: December 12, 2019 | 12:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ থেকে আগত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী ও আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো: জহুরুল ইসলামর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর পক্ষ্য থেকে সংবর্ধনা প্রদান করা হয়। নিউইয়র্কের পালকি চাইনিজ রেষ্টুরেন্টে গত ১১ ডিসেম্বর বুধবার তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো: রবিউল ইসলাম। যৌথভাবে সভা পরিচালনা করেন সাবেক সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ ও সাধারন সম্পাদক  মো: বিদ্যুৎ হোসেন।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী ও বিশেষ অতিথী ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো: জহুরল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতির প্রতিষ্ঠাতা  সাবেক সভাপতি মো: আব্দুল হামিদ। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম , ঝিনাইদহ জেলা সমিতির সাবেক সভাপতি  মোহাম্মদ হাসানাত, এনওযাই পিডি পুলিশের অফিসার কুষ্টিয়ার কৃতি সন্তান হাফিজুর রহমান হাফিজ। লক্ষিপুর জেলা সমিতির সাধারন সম্পাদক মো: কবির আলী, বিশিষ্ট সাংবাদিক মো: নেহার সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা সমিতির অতুল প্রসাদ রায়, ঝিনাইদ জেলা সোসাইটির সাবেক সহ সভাপতি মো: কামরুল ইসলাম মৃদুল, যুগ্ম সম্পাদক মো: আলামিন হোসেন, সহ সভাপতি মো: আমিনুল ইসলাম, মো: হামিদুল ইসলাম, মো: বশির আহমেদ, যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন, মো: আশরাফুল ইসলাম, মো: জাহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মো: রন্জু আহমেদ, প্রচার সম্পাদক মো: তিতুমির হোসেন, অর্থ সম্পাদক মো: বশির উদ্দিন, মহিলা সম্পাদিকা বনি ফেরদৌস, সহ মহিলা সম্পাদিকা সোনিয়া হক, সাংস্কৃতিক সম্পাদক মাফরুহা হক কাঁকন, মো: নিজামুল হক মিঠু, মো: হোসেন আলী সহ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রধান অতিথী ড. হারুন-উর রশিদ আসকারী তার বক্তব্যে বলেন, সকল মায়া ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীরা দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, আমি যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ