কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র ইফতার ও বনভোজন উদযাপন কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর ইফতার ও দোয়া মাহফিল আগামী ২ মে নিউইয়র্কে পালকি পার্টি সেন্টারে এবং বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলনী আগামী ১৯ জুলাই লং আইলান্ডের বেথপেজ ষ্টেট পার্কে অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটস্ এ পালকি চাইনিজ রেষ্টুরেন্টে গত ২৯ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সুন্দরভাবে পালনের লক্ষ্যে কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সভাপতি মো: রবিউল ইসলাম। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সাবেক সভাপতি মো: আব্দুল হামিদ, সাবেক সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম, সাবেক সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ, সাবেক সাধারন সম্পাদক মো: আব্দুল জব্বার, সহ সভাপতি মো: রুহুল আমিন রিপন, মো: হামিদুল ইসলাম, মো: আমিনুল ইসলাম, মো: মমতাজ উদ্দিন, মো: বশির আহমেদ, উপদেষ্টা মন্ডলির সদস্য মো: রেজাউল হক সমেজ, মো: জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন, মো: বশির উদ্দিন, মো: আশরাফুল ইসলাম, মো: জাহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর বাজ্জাক, দপ্তর সম্পাদক মো: রন্জু আহমেদ, অর্থ সম্পাদক মো: বশির উদ্দিন, প্রচার সম্পাদক মো: তিতুমির হোসেন, সহ প্রচার সম্পাদক মো: ইবনে মোসায়েদ জর্জ, মহিলা সম্পাদিকা বনি ফেরদৌস, সহ মহিলা সম্পাদিকা সোনিয়া হক, অন্যতম সদস্য মো: মশিউর রহমান মাসুদ মো: আব্দুল মালেক ও মো: নিজামুল করিম মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সবার সম্মতিক্রমে মো: হামিদুল ইসলামকে আহবায়ক ও মো: রুহুল আমিন রিপনকে সদস্য সচীব করে ২১ সদস্য বিশিষ্ট ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটি এবং মো: আহসান হাবীব লিটনকে আহবায়ক ও মো: মমতাজ উদ্দিনকে সদস্য সচীব করে ২১ সদস্য বিশিষ্ট বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং