কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র সাধারণ সভা ও জব সেমিনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সাধারণ সভা ও জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই ফেব্রুয়ারি শনিবার সময় সন্ধা ৬ টায় সূর ছন্দা স্কুল জেকশন হাইটসে সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান । সভায় সকলের সম্মতিতে প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুসা এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রহমানকে নতুন কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়। তারা এক সপ্তাহের মধ্যে কুষ্টিয়ার সকলের সাথে যোগাযোগ করে আগামী শনিবার ২৩ শে ফেব্রুয়ারির সাধারণ সভায় নতুন কমিটি সিলেকশন করবেন। যারা সমিতিতে কাজ করতে আগ্রহী তাদের আগামী সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
সভাশেষে সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সিটি জব হাউজিং অ্যাসিস্টেন্ট পদে কিভাবে আবেদন করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সরকারী পাবলিক হাউজিং এবং এফোরডেবল হাউজিং আবেদন নিয়েও আলোচনা করা হয় । এসময় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুসা, প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আলম মুন্না, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মহিলা সম্পাদক আম্বিয়া অন্তরা, প্রচার সম্পাদক সাজেদুর রহমান টেন্টু, সন্চয় সহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ছাড়াও কমিউনিটির বিশেষ কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন ।
এছাড়া আজকে যারা জব সেমিনার উপস্থিত হতে পারেননি বিশেষ করে হাউজিং অ্যাসিস্টেন্ট পদে আবেদনের জন্য সমিতির সদস্যবৃন্দ ছাড়াও কমিউনিটির যে কেউ পরামর্শ বা আবেদনে সহযোগিতা পেতে সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের ফোন ৬৪৬-৩৬১-১৮৫২ নম্বরে ফোন করে সহায়তা নিতে পারবেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী