কুয়েতে তিন বাংলাদেশির ফাঁসির রায় প্রত্যাহার, ব্লাডমানির ২১ লাখ টাকা হস্তান্তর
কুয়েতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ক্ষমা করে ফাঁসি ঠেকালো মানিকগঞ্জ সিংগাইরের নিহত মহিদুরের পরিবার। ফাঁসির রায় প্রত্যাহার করে ১৫ বছরের জেল দেয় কুয়েতের আদালত। দূতাবাস হতেপ্রাপ্ত পত্র ও রায়ের কপি নিহতের পরিবার ও উপজেলা প্রশাসন প্রাপ্তির পর রবিবার বেলা ৩ টায় সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিহত পরিবার ও আসামি পরিবারের মধ্যে টাকা হস্তান্তরের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ৩০ জানুয়ারি নিহতের পরিবার ও দণ্ডপ্রাপ্ত তিন আসামির পরিবারের মধ্যে এক সমঝোতা হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক আসামির পক্ষ হতে সাত লাখ টাকা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণের ২১ লাখ টাকা ধার্য করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিপূরণের টাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ হিসাবে জমা দেয়া হয়। উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়ারিশগণের নিকট প্রদানকৃত টাকার মধ্যে নিহতের ছেলে মজিবর রহমান ৯ লাখ, মেয়ে রাজমিন ৫ লাখ, চার ভাইদের মধ্যে চাঁন মিয়া ১ লাখ, রাজা মিয়া ১ লাখ, হাবীবুর রহমান ২ লাখ ও নিহত তারা মিয়ার পক্ষ থেকে তার স্ত্রী রাহিমা ১ লাখ টাকার চেক গ্রহণ করেন। নিহত মহিদুরের চার বোনের মধ্যে প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক নেন। ইউএনও নাসরিন সুলতানা বলেন, দূতাবাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর নিহত মহিদুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে গত ৩০ জানুয়ারি এক সমঝোতা হয়। যার প্রেক্ষিতে নিহতের পরিবারের মধ্যে এ টাকা হস্তান্তর করা হয়। উপজেলা চেয়ারম্যান বলেন, ক্ষতিপূরণের টাকা একটি যৌথ হিসাবে জমা রাখা হয়েছিল, কুয়েতে মৃত্যুদণ্ড রদ হওয়ায় মহিদুরের পরিবারকে ক্ষতিপূরণের ২১ লাখ টাকা দেয়া হলো। নিহতের ভাই হাবিবুর রহমান বলেন, ক্ষতিপূরণ হিসেবে ২১ লক্ষ টাকার আমরা সবাই বুঝে পেয়েছি আমাদের কোন অভিযোগ নেই।
গত ২০১০ সালের অক্টোবর মাসে কুয়েতে খুন হন সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের মৃত তাহের আলীর পুত্র মহিদুর রহমান। হত্যা ঘটনায় মহিদুরের স্ত্রী আনোয়ারা বাদি হয়ে কুয়েতের আদালতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে আদালত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তিন বাংলাদেশিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হচ্ছে, কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র রমজান মিয়া (২০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ি গ্রামের দুই ভাই ইকবাল হোসেন (২৬) ও হূদয় (২৫)। কুয়েতের আইন অনুযায়ী নিহতের পরিবার ক্ষমা করলেই কেবল দণ্ড মওকুফ করা যায়। ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests