Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কেটের মতোই পুত্রবধূ চেয়েছিলেন ডায়না

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: September 30, 2013 | 8:06 PM

ডেস্ক: প্রিন্সেস ডায়নার বিশ্বস্ত এবং ঘনিষ্ট বন্ধু লানা মার্কস বলেছেন, বড় ছেলে উইলিয়ামের সঠিক বধূ নির্বাচন নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যেতেন ডায়না। লানা বলেছেন, ডায়না ঠিক যেমনটা ধারণা করেছিলেন কেট ঠিক তেমন। এমনকি কেটের চুলের রঙ সম্পর্কেও ডায়না যেমনটা ধারণা করেছিলেন ঠিক তেমন। ঠিক কেটের মতোই পুত্রবধূ চেয়েছিলেন ডায়না। প্রিন্সেস ডায়না নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। এ কারণেই বড় ছেলে প্রিন্স উইলিয়াম আর তার ভবিষ্যৎ স্ত্রী-সন্তানদের আশীর্বাদ দিয়ে একটি গোপন টেপ রেকর্ড করেছিলেন। তার অবর্তমানে সন্তানদেরকে নির্দেশনা দেবে সে চিন্তা থেকে টেপটিতে ডায়না মা সুলভ বেশ কিছু উপদেশও দিয়েছেন। টেপটির অস্তিত্বের কথা প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ‘দ্য গ্লোব’ সাময়িকী।  মার্কিন সাময়িকীটি জানিয়েছে, মৃত্যুর মতো ভয়াবহ পরিণতিরই আশঙ্কা করেছিলেন ডায়না। সেরকমই দাবি তার ঘনিষ্ঠ বন্ধু লানা মার্কসের। তাই দেখে যেতে না পারা ছবিগুলো মনের মতো করে সাজিয়ে টেপ করেছিলেন তিনি। তার ছেলে যে নিজের জন্য উপযুক্ত স্ত্রী খুঁজে নেবে সে ব্যাপারেও নিঃসন্দেহ ছিলেন ডায়না। আর তাই ভবিষ্যৎ পুত্রবধূ সুন্দর, স্বাধীনচেতা এবং বিশেষ কেউ হবে সে রকমটাই কল্পনা করেছিলেন তিনি। টেপের বার্তায় তার উদ্দেশ্যে ডায়ানা বলেছেন, আমি অবশ্যই তোমাকে স্নেহ করতাম। খুব দ্রুতই আমরা বন্ধু হয়ে উঠতাম। তুমি নিশ্চয়ই বিশেষ কেউ একজন, তা না হলে তুমি উইলিয়ামের স্ত্রী হতে না। ডায়না বলেছেন, সবচেয়ে আগে তুমি ওর বন্ধু হবে। লানা মার্কস বলেছেন, ডায়না চেয়েছিলেন ভবিষ্যতের রাণী হবেন জনগণের মধ্য থেকে জনগণের জন্য। এদিকে ডায়নাকে বৃটিশ সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছে বলে দাবি করা সাবেক এসএএস সেনাকে এবারে পুলিশের মুখোমুখি হতে হবে। মধ্য প্রাচ্যে আত্মগোপনে থেকে দেশে ফেরার পর স্কটলান্ড ইয়ার্ডের গোয়েন্দারা এবার সেনা এন নামের ওই সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করবেন। গত সপ্তাহে বলা হয়েছিল নিজের জীবন হুমকির মুখে আশঙ্কা করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে এখন মনে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তিনি এবার যুক্তরাজ্যে ফিরে গেছেন।মানবজমিন  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV