Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুক্তরাষ্ট্র জাসাসের তাহেরসহ বেশ ক’জনের অন্তর্ভুক্তিতে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: November 26, 2019 | 1:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির সাংস্কৃতিক ফ্রন্ট-জাসাস (জাতীয়তাবাদি সামাজিক-সাংস্কৃতিক সংস্থা)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরসহ বেশ ক’জনের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তির সংবাদে উল্লাস করেন জাসাস, যুবদল, ছাত্রদলসহ বিএনপি পরিবারের লোকজন। রবিবার সন্ধ্যায় তারা জ্যাকসন হাইটসে জড়ো হয়ে জাসাস কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত ইঞ্জিনিয়ার এম রহমান সায়েম এবং সেমিনার সম্পাদক হিসেবে বিল্লাল আহমেদ চৌধুরীকে সকলেই ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় তারা কৃতজ্ঞতা জানান জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খানসহ বিএনপি হাই কমান্ডের সকলের প্রতি। এরফলে প্রবাসে বিএনপি পরিবারের লোকজনের মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডে উৎসাহ বাড়বে বলে উল্লেখ করেন শুভেচ্ছা-সমাবেশের নেতৃবৃন্দ।

এরমধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুবদলের কেন্দ্রীয় সহকারি আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV