কেয়ামতের গুজব!

আবারও কেয়ামতের গুজব ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, কেয়ামতের বাকি আর মাত্র ২০ দিন। ২১ ডিসেম্বর ধ্বংস হয়ে যাবে আমাদের প্রিয় এই পৃথিবী। এই গুজবের কারণ হলো সুমেরীয়রা আবিষ্কার করেছিল, নিবিরু নামের একটি গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ওই গ্রহের আঘাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তবে যুক্তরাষ্ট্রের নাসার বিজ্ঞানীরা বলছেন, এ কথার কোনো সত্যতা নেই। ২১ ডিসেম্বর কেয়ামত হবে না। তাদের ভাষ্য, গত ৪০০ কোটি বছর ধরে পৃথিবী সুন্দর সময় কাটিয়েছে। এখনও পৃথিবীর সামনে কেয়ামত হওয়ার মতো বিশ্বাসযোগ্য কোনো আলামত নেই। তবে অনেকের স্মরণ থাকার কথা, আরও আগেই রোজ কেয়ামতের কথা ছিল। বলা হয়েছিল, ২০০৩ সালেই কেয়ামত হবে, কিন্তু যখন দেখা গেল, কিছুই হলো না, তখন তারিখ পিছিয়ে ২০১২ সালের ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। আর এই তারিখটি উঠে আসে মায়া ক্যালেন্ডার অনুসারেই। কারণ মায়া ক্যালেন্ডারে ২০১২ সালের ২১ ডিসেম্বরের পরের আর কোনো তারিখই নেই। তবে নাসার বিজ্ঞানীরা বলছেন, এটিও সঠিক নয়। মায়া ক্যালেন্ডারের শেষ তারিখ ২০১২ সালের ২১ ডিসেম্বর নয়। নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আপনার দেয়ালের ক্যালেন্ডারেও তো ৩১ ডিসেম্বরের পরে আর কোনো তারিখ থাকে না। বিষয়টি অনেকটা সেরকমই। মায়া ক্যালেন্ডার ২১ ডিসেম্বর শেষ হয়ে আবার শুরু হতো, যেমনটা আপনার ক্যালেন্ডারের ক্ষেত্রে হয়ে থাকে। ১ জানুয়ারি আবার নতুন ক্যালেন্ডার টাঙানো হয়।’ পৃথিবীর দিকে নিবিরু বা এক্স অথবা এরিস নামের গ্রহ ধেয়ে আসছে এবং এদের আঘাতে পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে বলে যে কথা বলা হচ্ছে, সেটা আসলে একটা ইন্টারনেট ব্যবহারকারীদের ভাঁওতাবাজি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল একটা উল্কা, যার প্রভাবে ডাইনোসররা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সেরকম কোনো হুমকি পৃথিবীর জন্য আপাতত নেই। সূত্র : এনডিটিভি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests