কোকেনের চেয়েও ব্যথানাশক ভয়াবহ!
ডেস্ক কুইনিন রোগ সারাবে, কিন্তু কুইনিন সারাবে কে? এ প্রশ্ন যুগ যুগের। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে মানুষের উদ্বেগের শেষ নেই। এ নিয়ে গবেষণাও চলছে নিরন্তর। তবে যুক্তরাষ্ট্রে নতুন এক সমীক্ষা থেকে যে ভয়াবহ চিত্র পাওয়া গেছে তা যে কোনো মানুষকে আতঙ্কিত করবে এতে সন্দেহ নেই। সমীক্ষা রিপোর্ট থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে হেরোইন ও কোকেন সেবনের কারণে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনের কারণে। চিকিৎসকের প্রেসক্রিপশনেই না বুঝে দেওয়া হচ্ছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ। ম্যাসাচুচেটস অঙ্গরাজ্যের ব্যানডিস ইউনিভার্সিটির প্রেসক্রিপশন ড্রাগ মনিটরিং প্রোগ্রামের (পিডিএমপি) বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের অপব্যবহার রোধে কৌশল নির্ধারণ এবং মান নিয়ন্ত্রণের কাজ চলছে জোড়াতালি দিয়ে। বিশ্ববিদ্যালয়ের পিডিএমপি কেন্দ্রের পরিচালক জনএল ইয়েডি বলেন, ব্যথানাশক অপব্যবহার রোধে সরকারি কর্তৃপক্ষকে আরও তৎপর হতে হবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিরাপত্তা, জনকল্যাণ ইত্যাদির জন্য নির্ধারিত তহবিল পরিচালনাকারী কমিটির চেয়ারম্যান হল রজার্স বলেন, ওষুধের অপব্যবহারের কারণে পরিবারগুলো বিপর্যস্ত হচ্ছে। রাষ্ট্রের অর্থ, সময় ও জনশক্তির অপচয় হচ্ছে। নতুন সমীক্ষা রিপোর্ট রোডম্যাপ তৈরিতে সহায়ক হবে। ইন্দো-এশীয় নিউজ সার্ভিস।সমকাল
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes