Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কোটি টাকার কবুতর ‘বোল্ট’

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: May 22, 2013 | 2:57 PM

বিশ্বের দ্রুততম মানবের নামে তার নাম। ইউরোপে তার চেয়ে দ্রুত উড়তে পারে না আর কোনো কবুতর। এবার দামের দিক দিয়েও সব প্রতিযোগীকে ছাড়িয়ে গেল বোল্ট। মঙ্গলবার এক অনলাইন নিলামে বেলজিয়ামের এই কবুতরটি রেকর্ড তিন লাখ ১০ হাজার ইউরো, অর্থাত্ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকায় কিনে নিয়েছেন চীনের এক ব্যবসায়ী। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উড়াল প্রতিযোগিতার এই কবুতরের আগের মালিক ছিলেন বেলজিয়ামের বিখ্যাত কবুতর সংগ্রাহক লিও হারমেন্স। এই নিলামে নিজের সংগ্রহে থাকা সব কবুতর বিক্রি করে দেন তিনি। ৫৩০টি কবুতরের জন্য তিনি পেয়েছেন মোট ৪৩ লাখ ইউরো। নিলাম পরিচালনাকারী সংস্থা পিপা পিজিয়ন অকশন হাউসের নিকোলাস গিসেলবার্চ রয়টার্সকে বলেন, ‘পিকাসোর আঁকা ছবি যেমন সাধারণ কোনো শিল্পীর ছবির চেয়ে অনেক বেশি দামে বিকোয়, বোল্টের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা তেমন।’ ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এক বছর বয়সী বোল্ট যে দামে বিক্রি হয়েছে, তা কেবল উড়াল প্রতিযোগিতার কবুতরের ক্ষেত্রেই রেকর্ড নয়, সম্ভবত বোল্টই এখন বিশ্বের সবচেয়ে দামি পাখি। এর আগে গত বছর বেলজিয়ামেরই এক কবুতর নিলামে আড়াই লাখ ইউরো দামে বিক্রি হয়। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে বেলজিয়ান বার্ড রেসিং স্প্রিন্টের গতবারের বিজয়ী বোল্ট। তার সাবেক মালিক লিও হারমেন্সকে অনেকে ডাকেন ‘পিজিয়ন হুইসপা’ নামে। ৪০ বছর ধরে কবুতরের সঙ্গে সখ্য তার। তাদের সঙ্গে ফিসফিসিয়ে কথা বলার অভ্যাসের কারণেই লিও’র এমন নাম। কিন্তু কবুতর থেকেই তার ভেতরে একটি ভাইরাস সংক্রমিত হয়েছে, যার ফলে এতদিনের শখের পাখিগুলো বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন ৬৬ বছর বয়সী লিও।বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV