কোটি টাকার বেশি লেনদেন করলে এসইসিকে জানাতে হবে
ঢাকা: শেয়ারবাজার স্থিতিশীল করার লক্ষ্যে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সোমবার সংস্থার এক পর্যালোচনা বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে ব্রোকারেজ হাউসের কোনো গ্রাহক একদিনে ১ কোটি টাকার বেশি লেনদেন করলে ওইদিনই এসইসিকে এ সংক্রান্ত তথ্য বাধ্যতামূলক জানাতে হবে। বিভাগীয় শহরের বাইরে ব্রোকারেজ হাউসের শাখা খোলার অনুমতি দেওয়া হবে না। ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলো ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেন হবে। কোনো স্টক ডিলার একদিনে এক কোটি ডলার বা ৭০ কোটি টাকার বেশি লেনদেন করলে সে তথ্যও এসইসিকে জানাতে হবে। এছাড়া ১০ কোটি টাকার বেশি ঋণ গ্রহণকারী গ্রাহকদের মার্জিন ঋণ সমন্বয় তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে কমিশনে দাখিল করতে হবে। এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।
আনোয়ারুল কবীর ভূঁইয়া বলেন, পুঁজিবাজারে তারল্য (টাকার) প্রবাহ বেড়ে যাওয়ায়
বিনিয়োগকারীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে
বলে এসইসি মনে করছে। বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা অনেক ক্ষেত্রেই বাজার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবহিত না হয়ে ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করেন। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকির মাত্রা কমানোর জন্যই কমিশন বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
আনোয়ারুল কবীর ভূঁইয়া বলেন, পুঁজিবাজারে তারল্য (টাকার) প্রবাহ বেড়ে যাওয়ায়
বিনিয়োগকারীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে
বলে এসইসি মনে করছে। বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা অনেক ক্ষেত্রেই বাজার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবহিত না হয়ে ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করেন। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকির মাত্রা কমানোর জন্যই কমিশন বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature