Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

কোন কিছুরই পরিবর্তন রাতারাতি করা সম্ভব নয়: ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 30, 2010 | 2:09 AM

 বাংলাপ্রেস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনের আগে পরিবর্তনের যে অঙ্গীকার করেছিলাম তা রাতারাতি করা সম্ভব নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের কাজ সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন। জন স্টুয়ার্টের ভিন্ন ধরনের টিভি অনুষ্ঠান ‘ডেইলি শো’তে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন।

   

 

 

 এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট কমেডি কেন্দ্রিক টিভি শো�তে উপস্থিত হলেন। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ঠিক ৬ দিন আগে ওবামা এ অনুষ্ঠানে উপস্থিত হলেন। ধারণা করা হচ্ছে, ওবামার দল ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারাবে।সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ওবামা ব্যাপক প্রচারাভিযান চালাচ্ছেন। ওবামা বলেন, আমরা একটি এজেন্ডা হাতে নিয়েছি, যা মানুষের জীবনে প্রতিদিন ভিন্নতা আনছে। কিন্তু এটা যথেষ্ট বলে আমি মনে করি না। আমি বিশ্বাস করি, অধিকাংশ ডেমোক্রেটের আশাও তাই যে, জনগণ আরও অগ্রগতি দেখতে চায়। এ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বিশেষ করে কম বয়সী ও উদারপন্থি ভোটারদের মাঝে বেশ জনপ্রিয়। অনুষ্ঠানের উপস্থাপক স্টুয়ার্ট ওবামার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, পরিবর্তন ও আশার অঙ্গীকারের ওপর ভর করে নির্বাচনে জয়ী হওয়ার দুই বছর পরে কেন তিনি এবং তার সঙ্গী ডেমোক্রেটরা অনর্গল ‘প্লিজ বেবি, আরেকবার চান্স দাও’ বলছে বলে মনে হয়। ওবামা বলেন, আমরা নির্বাচনের সময় পরিবর্তনের যে অঙ্গীকার করেছিলাম তা রাতারাতি করা সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। আপনি জানেন, তখন অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তখন জনগণ হতাশার মধ্যে ছিল। আমরা এ থেকে উত্তোরণে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, মনে হয় তার প্রশাসনের কিছু অর্জন সম্পর্কে জনগণ অবগত নয়। স্টুয়ার্ট প্রশ্ন করেন, ‘আপনি কি এমন করেছেন যে সম্পর্কে আমরা অবগত নই? তিনি বলেন, আমাদের পর্যাপ্ত চাকরি ও স্বাস্থ্যসেবা দিয়ে সারপ্রাইজ দেয়ার পরিকল্পনা আছে আপনার? ওবামা বলেন, আমরা ক্রেডিট কার্ডের নতুন বিধি এবং শিশুদের জন্য সরকারি স্বাস্থ্য ইন্স্যুরেন্স কর্মসূচি পাস করেছি। আমি মনে করি, বেশিরভাগ মানুষ এটিকে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত হিসেবে দেখছে। ওবামা এ সময় তার দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV