Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

কোভিট-১৯ নিয়ে আতংকিত, ভীতসন্ত্রস্ত ও আক্রান্তদের প্রতি নিউইয়র্কে মাদানী একাডেমীর পক্ষ থেকে সতর্কতা অবলম্বন এবং করণীয় সম্পর্কে বিশেষ আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: April 10, 2020 | 12:29 PM

অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান : কোভিট-১৯ নিয়ে আতংকিত, ভীত সন্ত্রস্ত ও আক্রান্তদের প্রতি নিউইয়র্কস্থ মাদানী একাডেমীর পক্ষ থেকে সতর্কতা  অবলম্বন এবং করণীয় সম্পর্কে বিশেষ আহ্বান।
বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি  ওবারাকাতুহ।
সম্মানিত করোনাভাইরাস কোভিড-১৯ এ আতংকিত ও আক্রান্ত বিপদগ্রস্থ নিউইয়র্ক তথা আমেরিকা এবং গোটা বিশ্ববাসী।
সর্ব প্রথম আপনাদের শান্তি, স্বস্তি এবং সর্বগ্রাসী করোনা বিপদ থেকে আশু মুক্তি কামনা করছি। আপনারা সবাই অবগত আছেন যে, আমরা গোটা বিশ্ববাসী বিশ্বস্রষ্টার প্রকাশ্য নাফরমানীর কারণে আজ এক মহা প্রলয়ংকারী বিপদ ও গজবের সম্মুখীন হয়েছি। আমরা চিন্তা, ভীতি ও হতাশের সাগরে হাবুডুবু খাচ্ছি। সবাই দিশাহারা ও কিংকর্তব্যবিমূঢ়। এমন কি এ অবস্থায় কি করণীয় তাও অনেকে হৃদয়ঙ্গম করতে পারছিনা।
এ বৈশ্বিক বিপদে এক দিকে  চিকিৎসকগণ এবং অন্যদিকে উম্মাতের অভিভাবক উলামায়ে কেরামও বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। ডাক্তারগণ তাদের চিকিৎসার পাশাপাশি হাতে গ্লাভস ব্যবহার, মুখে মাস্ক পরিধান এবং ঘনঘন হাত-মুখ ধৌত করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা অহরহ বলে যাচ্ছেন। অপরদিকে উলামায়ে কেরাম যা  বলেছেন তা হচ্ছে:
১.আমরা আমাদের কৃত চরিত্র, সমাজ ও জাতি বিধ্বংসী পাপরাশি করেছি, যার দরুন মহাপ্রভু আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছেন,তাই তাঁর নিকট খালিছ (আন্তরিকভাবে) তওবা বা অনুশোচনা করি।

২. মহান আল্লাহ তা’আলার আদেশ সমূহকে পালন এবং নিষেধ সমূহকে পরিহার করতে আরম্ভ করি। সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব  ও পরিচিতদেরকে এ পরামর্শ প্রদান করি।
৩. আল্লাহ রাসূল বিশ্বাসী অর্থাৎ মুসলমানগণ রীতিমতো নামাজ আদায়ের সাথে সাথে আল্লাহর কালাম পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত ও বিভিন্ন রকম দুআ দূরূদ পাঠ করি।
৪. এ মহাবিপদে ধৈর্যশীল হয়ে  মহান আল্লাহ তা’আলার প্রতি এ ব্যাপারে অগাধ বিশ্বাস পোষণ করা যে, মহান আল্লাহ্ ই হলেন হায়াত এবং মাওতের মালিক। তাঁর হুকুম ব্যতীত কেউ মরতেও পারেনা বাঁচতেও পারেনা। মহানবী সা: এর হাদীস অনুযায়ী ছোঁয়াচে বলতে কোন রোগ নেই।তবে হ্যাঁ কিছু কিছু রোগ আছে যা একজন থেকে অপরজনের শরীরে সংক্রমিত হতে পারে। তবে তাও সম্পূর্ণ আল্লাহর হুকুমে হয়ে থাকে। তাই আমরা সর্বদা সতর্ক থাকবো কিন্তু করোনাভাইরাস কারো হলেই, সে মারা যাবে তা বিশ্বাস করবো না।
৫. এ ধরনের মহামারী শরীয়তের  পরিভাষায় যাকে “তাউন”  “জুযাম” “ওবা” ইত্যাদি বলা হয়ে থাকে,এর প্রকোপ দেখা দিলে হাদীস অনুযায়ী একটি দু’আ বেশি বেশি পাঠ করার জন্য বলা হয়েছে।দু’আটি হচ্ছে 
 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
 আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি, ওয়ামিন সাঈয়িল আসকাম।
অর্থাৎ হে আল্লাহ! আমি আপনার নিকট কুষ্ঠরোগ, পাগলামি, প্ল্যাগ বা মহামারী এবং এ ধরনের কঠিন রোগ থেকে পানাহ বা আশ্রয় চাই। (হাদীস আবুদাউদ)
এছাড়া উলামায়ে কেরাম আরো বিভিন্ন আমলের কথা বলে থাকেন। যেমন: (ক)  حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير হাসবুনাল্লাহু নি’মাল  ওয়াকীল,নি’মাল মাওলা ওয়া নি’মান নাছির।
(খ) لا حول ولا قوة إلا بالله العلي العظيم লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহিল  আলিয়িল আযিম।
(গ)   لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين লা ইলাহা ইল্লা আনতা ছুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জয়ালিমীন।
(ঘ)   انا للله وأنا  اليه راجعون ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ূন ইত্যাদি বেশি বেশি করে পড়া।
এছাড়া উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, বুযুর্গ ও ইসলামী চিন্তাবিদ আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু যিনি প্রায়ই ফোন করে আমাদের খবরাখবর  নিয়ে থাকেন। তিনিও গত সপ্তাহে একটি আমলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইচ্ছে হলে তাও করতে পারেন। তিনি বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার সূরায়ে ইখলাছ, তিনবার সূরায়ে ফালাক, তিনবার সূরায়ে নাস পড়ে দু’আ করার জন্য। তিনি আরো বলেছেন, হাদীস শরীফ অনুযায়ী ছদকা বা দান খয়রাত করলে আল্লাহ্ তা’আলার ক্রোধ প্রশমিত হয়।তাই যতদূর সম্ভব ছদকা খয়রাতও করতে পারেন।

তাই আমরা মাদানী একাডেমী নিউইয়র্ক এর পক্ষ থেকে আপনাদের কে অনুরোধ জানাচ্ছি এ সমস্ত আমল ও দুআসমূহ পড়ার জন্য। পাশাপাশি করোনাকে নয় করোনার মালিককে ভয় করুন। বিপদ থেকে তিনিই বাঁচাবেন। হাদীস শরীফে রয়েছে আল্লাহ্ যত রোগ সৃষ্টি করেছেন, সাথে সাথে তত ঔষধও সৃষ্টি করেছেন।
-অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, প্রেসিডেন্ট, মাদানী একাডেমী অফ নিউইয়র্ক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ