Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কোভিড মহামারীকালে পত্রিকা পড়ার প্রতি আগ্রহ নেই, প্রভাব বাড়ছে অনলাইন গণমাধ্যমের

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: July 1, 2020 | 1:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৈশ্বিক মহামারি কোভিড ভাইরাসের কারণে সংবাদপাঠের হার ব্যাপকভাবে বেড়েছে। সংকটপূর্ণ বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটের কারণে গণমাধ্যমগুলো অনলাইনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। পত্রিকা পড়ার প্রতি আগ্রহ নেই। রয়টার্স ইনস্টিটিউট অব জার্নালিজম প্রকাশিত বার্ষিক ডিজিটাল সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্স

বিশ্বব্যাপী লকডাউনের কারণে টেলিভিশন ও অনলাইনে খবর দেখার হার অনেকটাই বেড়েছে। একইসঙ্গে বেড়েছে ভুয়া খবর ছড়ানোর ঝুঁকিও। আর গুজব ছড়ানোর মাধ্যম হিসেবে শীর্ষে রয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। রয়টার্স ইনস্টিটিউট জানায়, মহামারির কারণে প্রযুক্তিগত বিপ্লবের গতি বৃদ্ধি পেয়েছে। সংবাদপাঠের মাধ্যম হিসেবে এখন অনেক বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করছেন। তবে সংবাদমাধ্যমের ব্যবসায় এখন ব্যাপক মন্দা চলছে। বিজ্ঞাপন কমে যাওয়ায় বিশ্বব্যাপী অসংখ্য গণমাধ্যমে কর্মীছাটাই বাড়ছে। এখন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইন সংবাদমাধ্যমের পেছনে অর্থ ব্যয়ে আগ্রহ দেখাচ্ছেন। যদিও এক্ষেত্রে সংবাদের মান ধরে রাখা নিয়ে সংশয় বাড়ছেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV