Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কোভিড-১৯: জনসন অ্যান্ড জনসনের টিকার স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: April 24, 2021 | 1:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১১ দিন স্থগিত রাখার পর জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) টিকা ব্যবহার ফের শুরু করার অনুমতি দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উদ্ভাবিত এক ডোজের এই টিকা ব্যবহারের পর কিছু রোগীর ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনার পর এর প্রয়োগ স্থগিত করা হয়।
একই কারণে ইউরোপেও এই টিকার প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল, যা এ সপ্তাহে প্রত্যাহার করা হয়।
ফেব্রুয়ারিতে আনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ মানুষকে জেঅ্যান্ডজের টিকা দেওয়া হয়, যার মধ্যে ১৫ জনের ক্ষেত্রে ‘বিপদজনক মাত্রায়’ রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলে।
এদের সবাই নারী এবং বেশিরভাগের বয়স ৫০ বছরের কম। তিন জন মারা গেছে এবং সাত জন এখনও হাসপাতালে ভর্তি।
এই তথ্য উপাত্ত তুলে ধরার সময় শুক্রবার সিডিসির কর্মকর্তারা জানান, পুরুষ টিকাগ্রহীতার দেহে রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনাও তারা পর্যবেক্ষণে রেখেছেন।
সিডিসি এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত সিডিসির পরামর্শক প্যানেলের সুপারিশ বাস্তবায়ন করে এবং জেঅ্যান্ডজের টিকার ব্যবহার আবার শুরু করার অনুমতি দেয়। সিডিসির পরামর্শক প্যানেলে ১০-৪ ভোটে এই পুনর্ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এই সিদ্ধান্তের ফলে জেঅ্যান্ডজের নেদারল্যান্ডসের কারখানা থেকে আনা এক কোটি ডোজ টিকা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রয়োগ করার কাজ শুরু করা যাবে। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV