কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএস’র নির্বাচন ৫ই এপ্রিল পুনর্নির্ধারণ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/135560631171826/
ইউএসএনিউজঅনলাইন.কম : কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএস’র স্থগিতকৃত নির্বাচন আগামী ৫ই এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। গত ৭ই মার্চ সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনের গ্রিণ হাউস রেস্টুরেন্টে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২৩ এর সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করেন। সংগঠনের গঠনতন্ত্র আর ট্রাষ্টিবোর্ডের নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এসময় অন্যদের মধ্যে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, বোর্ড মেম্বার রমেশ নাথ ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী সমিতির অফিসে মনোনয়ন পত্র জমা আগামী ১০ই মার্চ মঙ্গলবার রাত ৮-১০ টা, মনোনয়ন পত্র বাছাই ১৩ই মার্চ শুক্রবার রাত ৮-১০ টা, প্রাথমিক তারিকা প্রকাশ ১৪ ই মার্চ শনিবার রাত ৮-১০ টা, প্রার্থিতা প্রত্যাহার ১৭ই মার্চ মঙ্গলবার রাত ৮-১০টা, চুড়ান্ত তালিকা প্রকাশ ১৮ই মার্চ বুধবার রাত ৮-১০ টা, ভোটগ্রহন ও নির্বাচন ৫ ই এপ্রিল রবিবার সকাল ৮টা-রাত ৮ টা পর্যন্ত। নমিনেশন ফি অপরিবর্তিত রয়েছে। এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদে আগামী ৫ই এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান পরবর্তীতে জানানো হবে। প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক জানান, পূর্বের আংশিক খসড়া তফসিলে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়। তারই ধারাবাহিকতায় আগামী ৫ই এপ্রিল নির্বাচনের দিন পুন:ধার্য্য করা হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ব্রুকলীনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএস’র প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিলেন। গত বছরের ১০ নভেম্বর ওই নির্বাচনের দিন ধার্য্য ছিল। সংগঠনের নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র বিক্রির দিন সৃষ্ট অপ্রীতিকর ঘটনা এবং নিরাপত্তার কথা বিবেচনায় এসোসিয়েশনের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় বলে নির্বাচন কমিশন সে সময় উল্লেখ করেছিল।

প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক বলেন, নির্বাচনী কার্যক্রম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আয়োজন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। গঠনতন্ত্রের অধ্যায় ৫ এর ধারা ২১ থেকে ২৫ পর্যন্ত গঠনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী কার্যক্রমের যে নিয়ম রয়েছে। তা অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, এসোসিয়েশনের গঠনতন্ত্রের অধ্যায় ৫ এর ধারা ২১ এর ১ উপধারা মোতাবেক (কমিশনের সকল কার্যক্রম ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে)। সংগঠনের গঠনতন্ত্রে ধারা ৩২ এর উপধারা ৪ এ বলা রয়েছে (৪: ট্রাষ্টি বোর্ড নির্বাচন কমিশনের কার্যক্রম তদারকি করতে পারিবেন এবং নির্বাচন প্রক্রিয়ায় যে কোন সমস্যা কমিশনের সাথে আলোচনাক্রমে তাৎক্ষণিক সমাধান করার ক্ষমতা রাখেন)। ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচন কমিশন ট্রাস্টির সকল আদেশ ও নির্দেশ মানতে বাধ্য। নির্বাচন কমিশন ট্রাস্টি বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। উক্ত নির্দেশনা অনুসরণ করে কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২৩ এর সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করে কমিশন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests