কোরআন পোড়ানো ও মৃতদেহের ওপর মূত্রত্যাগের ঘটনায় মার্কিন সেনা সদস্যের শাস্তি
ডেস্ক: আফগানিস্তানে কোরআন পেড়ানো এবং তাতে মূত্রত্যাগের মাধ্যমে অসম্মান জানানোর অপরাধে ছয় মার্কিন সেনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে ওই ঘটনার কারণে তারা কোন ফৌজদারি বিচারের সম্মুখীন হবেন না। আফগানিস্তানে গত ফেব্রুয়ারিতে শতাধিক কোরআন পোড়ানোর ওই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় ৩০ ব্যক্তি নিহত হয়েছিল। মার্কিন সেনাবাহিনীর তদন্তে বলা হয়েছে, ইসলামকে অবমাননা করার কোন উদ্দেশ্য ওই ঘটনা ঘটনো হয়েছিল এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। নিহত তালেবানদের ওপর মূত্রত্যাগের ভিডিওর জন্য তিন মেরিন সেনার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। কোরআন পোড়ানোর অপরাধে ছয় মার্কিন সেনার বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ শাস্তির মধ্যে পদাবনতি, অতিরিক্ত কাজ করা এবং বেতন কাটার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শাস্তিপ্রাপ্ত ছয়জনের মধ্যে চারজন অফিসার এবং দু’জন নন-কমিশনপ্রাপ্ত অফিসার রয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests