ক্যাথলিক চার্চ নিছক এনজিওতে পরিণত হতে পারে : পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিস্টানদের নবনির্বাচিত পোপ ফ্রান্সিস হুশিয়ারি উচ্চারণ করেছেন, সংস্কারে ব্যর্থ হলে সংকটগ্রস্ত রোমান ক্যাথলিক চার্চ আধ্যাত্মিক ভিত্তিহীন নিছক একটি দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। আর্জেন্টিনার নাগরিক ৭৬ বছর বয়সী নবনির্বাচিত প্রথম লাতিন আমেরিকান পোপ তার নির্বাচক মণ্ডলী কার্ডিনালদের উদ্দেশে বলেন, ‘চার্চ শেষ পর্যন্ত একটি নিছক কল্যাণমুখী এনজিওতে পরিণত হতে পারে।’ পোপ সিসটিন চ্যাপেলে বৃহস্পতিবার তার প্রথম প্রার্থনা সভায় বলেন, ‘আমি চাইব এই পবিত্র দিনগুলোর পরে আমরা সবাই যেন ঈশ্বরের অনুগ্রহে চলার সাহস সঞ্চার করতে পারি।’ পোপ কার্ডিনালদের শয়তানের পার্থিব কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে দেন। বিশ্বের ১১০ কোটি ক্যাথলিক খ্রিস্টানের নবনির্বাচিত পোপ-এর মধ্যে রোমে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত্ এবং ব্যাসিলিকায় কুমারী মেরির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার কার্যক্রম শুরু করেছেন। এছাড়া জেসুইট গোষ্ঠীর সদস্য হিসেবে নতুন পোপ এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা লয়োলার সেন্ট ইগনেশিয়ামের বেদীতেও প্রার্থনা করেন। শুক্রবার তার ভ্যাটিকানে কার্ডিনালদের সঙ্গে একটি আনুষ্ঠানিক সাক্ষাতে মিলিত হবে।এএফপি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন