ক্যানসাস অঙ্গরাজ্যে মসজিদসহ মুসলিম জনপদ উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র নস্যাৎ করলো এফবিআই
এনআরবি নিউজ, নিউইয়র্ক : এফবিআইয়ের সতর্ক দৃষ্টির পরিপ্রেক্ষিতে রক্ষা পেল একটি মসজিদসহ ক্যানসাস অঙ্গরাজ্যের একটি মুসলিম জনপদ। ধর্মীয় বিদ্বেষমূলকভাবে গাড়িভর্তি বিস্ফোরকসহ ‘নির্বিচারে মুসলমান হত্যা’র ষড়যন্ত্রে লিপ্ত কার্টিস এলেন (৪৯), গ্যাভিন রীট (৪৯) এবং প্যাট্রিক স্টিন (৪৭)কে গ্রেফতারের মধ্য দিয়ে ১৪ অক্টোবর শুক্রবার ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাত করা সম্ভব হয়েছে বলে ফেডারেল কোর্টে প্রদত্ত মামলায় প্রকাশ পায়।
যুক্তরাষ্ট্র বিচার বিভাগে ‘জাতীয় নিরাপত্তা ডিভিশন’ কর্তৃক জানানো হয়েছে, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ওরা মুসলমানদের ‘তেলাপোকা’র মত কীট হিসেবে ঘৃণা করে এবং এই অঙ্গরাজ্যের গার্ডেন সিটিতে অবস্থিত বিরাট একটি এপার্টমেন্ট কমপ্লেক্স ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছিল। ভারপ্রাপ্ত মার্কিন এটর্নী টম বীল আদালতকে জানিয়েছে, ১২০ পরিবার বাস করছেন ঐ এপার্টমেন্ট কমপ্লেক্সে। তারা সকলেই সোমালিয়ার মুসলমান এবং নিকটস্থ ‘টাইসন ফুড’ নামক পশু-খামারে মাংস প্রক্রিয়াকরণ কাজ করেন। ঐ ভবনেই রয়েছে একটি মসজিদ।
গ্রেফতারকৃতরা দীর্ঘ ৮ মাস যাবত সুগভীর পরিকল্পনায় এগুচ্ছিলো। ওরা তৈরী করে গাড়ি-বোমা। যাবতীয় দ্রব্য ক্রয়ের সময়েই এফবিআইয়ের দৃষ্টিতে আসে বিষয়টি। সন্ত্রাস-দমনের টাস্ক ফোর্স সক্রিয় হয় এবং ছদ্মবেশী গোয়েন্দা ওদের ওপর গভীর নজর রাখে। গ্রেফতারকৃতরা মুসলমানদের ঢালাওভাবে ‘সন্ত্রাসী’ হিসেবে মনে করে এবং পর্যায়ক্রমে সকলকে হত্যার ষড়যন্ত্র চালায়।
এমন একটি ভয়ংকর ষড়যন্ত্র নস্যাতের সংবাদ জেনে ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ (কেয়ার) এর নির্বাহী পরিচালন নিহাদ আওয়াদ এক বিবৃতিতে এফবিআইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমেরিকান মুসলমানদের ওপর এবং মসজিদে নাশকতামূলক হামলার এ ঘটনা নস্যাতের মধ্য দিয়ে প্রকৃত অর্থে মুসলিম-আমেরিকানদের নিরাপত্তায় প্রশাসন যে আন্তরিক অর্থেই সোচ্চার রয়েছে তার স্পষ্ট প্রকাশ ঘটলো।’ নিহাদ আওয়াদ উল্লেখ করেছেন যে, মিশিগান এবং নিউজার্সির মসজিদেও একইধরনের সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। ‘আমরা জাতীয় পর্যায়ের রাজনীতিক, বিশেষ করে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারিদের প্রতি আহবান রাখছি, সকল ধরনের মুসলিম-বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকার জন্যে’-বলেন নিহাদ।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, এর আগে কয়েকজন বাংলাদেশী-আমেরিকানসহ মুসলিম-আমেরিকান কর্তৃক গাড়ি-বোমা এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের মাধ্যমে আমেরিকানদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রও একইভাবে নস্যাৎ করে দিয়েছে মার্কিন গোয়েন্দারা। আরো উল্লেখ্য যে, ক্যানসাস অঙ্গরাজ্যের ঐ গার্ডেন সিটির আশপাশে বিপুলসসংখ্যক বাংলাদেশী ও পাকিস্তানীও বাস করছেন। তারাও স্বস্তিবোধ করছেন এফবিআইসহ মার্কিন পুলিশের সতর্ক পদক্ষেপে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ