Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্যান্সারের ঝুঁকি বেশি লম্বা নারীদের

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: July 26, 2013 | 3:35 PM

ডেস্ক: সমপ্রতি বৃহৎ পরিসরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, তুলনামূলকভাবে লম্বা নারীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। মূলত, মার্কিন নারীদের ওপর গবেষণাটি চালানো হয়েছে। তবে বৃটেন, কানাডাসহ পশ্চিমা অন্য দেশগুলোতেও একই ধরনের ফল পাওয়া গেছে। এশিয়ার লম্বা নারীরাও একই ঝুঁকিতে রয়েছেন। এনবিসি নিউজ জানিয়েছে, ৫০ থেকে ৭৯ বছর বয়সী এক লাখ ৪৪ হাজার ৭০১ জন নারীর ওপর গবেষণাটি চালানো হয়েছে। গবেষণা দলটির অন্যতম গবেষক ডক্টর থমাস ই. রোহান বলেন, আমরা দেখেছি উচ্চতা ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। বিভিন্ন ধরনের ক্যান্সার- যেমন, কোলোরেকটাম, কোলন, রেকটাম, ব্রেস্ট, এন্ডোমেট্রিয়াম, ওভারি, কিডনি, থাইরয়েড, মেলানোমা ও মাল্টিপল মায়েলোমা ক্যান্সারসমূহের সঙ্গে উচ্চতার সম্পর্ক খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। প্রতি ১০ সেন্টিমিটার বা প্রায় ৪ ইঞ্চি উচ্চতা বাড়ার সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৩ শতাংশ বৃদ্ধি পায়। তবে কেন উচ্চতা বাড়ার সঙ্গে ক্যান্সারের ঝুঁকি সমানুপাতিক হারে বাড়ে, তার কোন সদুত্তর এখনও দিতে পারেননি গবেষকরা। এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে তারা জানিয়েছেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV