ক্যান্সারে আক্রান্ত কমান্ডার নূরন্নবী ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন : রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুক্তিযোদ্ধা কমান্ডার এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবীর আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুন) সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কমান্ডার নূরন্নবীকে ভারতের চেন্নাইয়ে চিকিৎসা করানো হচ্ছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সার্বিক তত্বাবধানে এই চিকিৎসা চলছে বলে দোয়া-মাহফিলে জানান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। পরে জাকারিয়া চৌধুরীর নেতৃত্বেই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে আড়াই বছর আগে স্থায়ীভাবে নিউইয়র্ক থেকে বাংলাদেশে ফিরে গেছেন কমান্ডার নূরনবী। এরপরই তিনি কান্সারে আক্রান্ত হয়েছেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলের এ্ মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শামসুল আবদিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া এবং আবুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, মাহফুজ হায়দার এবং এটিএম মাসুদ প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’