Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্যামেরায় ১০০ মেগাপিক্সেল!

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: July 12, 2013 | 4:04 AM

ক্যামেরায় ১০০ মেগাপিক্সেল!                                            অনলাইন ডেস্ক : ক্যামেরায় ১০০ মেগাপিক্সেল! ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, ম্যাপ তৈরি, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও বুদ্ধিমান যানবাহন তৈরির ক্ষেত্রে উন্নত রেজুলেশনের ছবি তোলার এ ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা যাবে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। চীনের বিজ্ঞান অ্যাকাডেমির অধীনস্থ অপটিকস ও ইলেকট্রনিকস ইনস্টিটিউটের গবেষকেরা তৈরি করেছেন ১০০ মেগাপিক্সেলের এই ক্যামেরা। তাঁরা এর নাম দিয়েছেন ‘আইওএ৩-কানবান’। এ ক্যামেরায় ১০,২৪০ বাই ১০,২৪০ পিক্সলে ছবি তোলা যায়। গবেষকেরা জানিয়েছেন, ‘আইওএ৩-কানবান’ ক্যামেরাটি অত্যন্ত হালকা-পাতলা। ক্যামেরাটি খুব কম তাপমাত্রার পরিবেশেও ব্যবহার করা যায়। গবেষকেরা এ ক্যামেরা তৈরিতে অ্যাডভান্সড অপটিক্যাল সিস্টেম, ক্যামেরা কন্ট্রোল সিস্টেম ও হাই ক্যাপাসিটি ডাটা রেকর্ডিং প্রযুক্তির সমন্বয় করেছেন। এর আগে ২০০৫ সালে চীনের গবেষকেরা ৮১ মেগাপিক্সেলের ক্যামেরা উদ্ভাবন করেছিলেন। ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা হবে কিনা এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।
গিগাপিক্সেল ক্যামেরা ২০১২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরা হাজার মেগাপিক্সেলে ছবি তুলতে সক্ষম-এমন ক্যামেরা উদ্ভাবন করার তথ্য জানিয়েছিলেন। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছিল, গিগাপিক্সেলের সুপার ক্যামেরা তৈরিতে ৯৮টি মাইক্রো ক্যামেরার আলাদা আলাদা অংশ তৈরি করেছিলেন তাঁরা। প্রতিটি অংশে নিজস্ব অপটিক ও ১৪ মেগাপিক্সেলের সেন্সর বসিয়েছিলেন। এই মাইক্রো ক্যামেরাগুলো একটি বড় আকারের লেন্সের মধ্য দিয়ে ছোট সেন্সরের দৃশ্যগুলোকে একত্র করতে সক্ষম ছিল। গবেষকেরা জানিয়েছিলেন যে, তাঁরা গিগাপিক্সেলে ছবি তুলতে পারে-এমন সুপার ক্যামেরা তৈরির পরিকল্পনা করেছেন। শিগগিরই হয়তো আমরা গিগাপিক্সেলে ছবি তোলার ক্যামেরা পাব।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV