Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়া দ্য নোবেল ম্যান শো

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: October 8, 2019 | 7:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পা’র বিচারকদের ভোটে তৃতীয় হলেও দর্শক ভোটে নোবেল বরাবরই প্রথম। মাঝে সামান্য বিতর্কিত হলেও নোবেলের বৃহস্পতি এখন তুঙ্গে। বাংলাদেশ ভারতের পর নোবেল এখন আমেরিকা জয়ের পথে। নিউইয়র্কে একটি জমকালো সফল শো করার পর একে একে ম্যানচেস্টার, ডিসি, ফিনিক্স, হিউস্টন, মাইয়ামী, মিশিগানে সফল শো করে ক্যালিফোর্নিয়াতে তিনতি শো করেন তিনি। তিনটি ভিন্ন শহরে তিনটি একক শো করে করে তিলি ক্যালিফোর্নিয়াতে অবস্থানরত সকল বাঙ্গালীর মন জয় করে নেন।

গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান হোজে শহরে এভারগ্রীন ভেলী হাই স্কুল অডিটোরিয়ানে সোনার বাংলা ফাউন্ডেশন আয়োজন করে নোবেলের একক শো যা ছিল হাউজফুল। পরের দিন ২৮ সেপ্টেম্বর হলিউডের শহর লস এন্জেল্স এর বাঙ্গালীদের ফ্রেন্ডস ক্লাব আয়োজন করে জমকালো দ্য নোবেল ম্যান শো’র। আয়োজক শাফিউল ইসলাম বাবু বলেন এটি হচ্চে লস এন্জেল্স এর সবচেয়ে সফল একটি শো, তিনি নোবেল কে আবার লস এন্জেল্স এ আসার আমন্ত্রন জানান। রাত ১২টায় শো শেষ করে তিনি রওনা দেন সান

দিয়েগোর উদ্দেশ্যে কারন পরেরদিন ২৯ সেপ্টেম্বর দুপুরে সান ডিয়েগোতে শো। গ্রেটার সান ডিয়েগো বাংলাদেশ এসোসিয়েশন (জিএসবিএ) আয়োজন করে নোবেলের একক শো। দুই বাংলার সকল বাংলা ভাষীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। দুপুর দুইটায় শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। আয়োজক আবু কাজী রুবেল বলেন, নোবেল বাংলাদেশের গর্ব। নোবেলকে পেয়ে সান ডেয়েগোর সকল বাঙ্গালী ধন্য।

ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ তিনটি শহরে তিনটি সফল শো নোবেলের ক্যালির্নিয়া জয় নিশ্চিত করে। ক্যালিফোর্নিয়া জুড়ে নোবেলের জয়জয়কার।শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোর ফস্টার সিটিতে ভারতীয় বাঙ্গালী কমিউনিটির আরো একটি শো রয়েছে আগামী ১৩ অক্টোবর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV