ক্যালিফোর্নিয়ার এক ধনকুবের ব্যবসায়ী বিলবোর্ডে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলে দিয়েছেন

ক্যালিফোর্নিয়ার এক ধনকুবের ব্যবসায়ী বিলবোর্ডে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলে দিয়েছেন। ৬৩ বছর বয়সী ওই ব্যবসায়ীর প্রয়োজন একজন হিসপানিক প্রেমিকা। পাসকিন নামের ওই রিয়েল এস্টেট ব্যবসায়ী ৪ হাজার ডলার (প্রায় আড়াই লাখ টাকা) খরচ করে সান দিয়েগোর বারিও লোগান এলাকার একটি বিলবোর্ডে বিজ্ঞাপন দেন। মূলত ল্যাটিনো অধ্যুষিত ওই এলাকার ওই বিলবোর্ড বিজ্ঞাপনে তার আবেদন, ‘বড়দিনে আমার চাওয়া শুধুই একজন ল্যাটিনো প্রেমিকা।’ বিজ্ঞাপনে তিনি নিজের ছবি ও ইমেইল অ্যাড্রেসও দিয়ে দেন যাতে আগ্রহীরা সহজেই তার সঙ্গে যোগাযোগ করতে পারে। এর আগে ১০ ডলার বিলের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ডলার দান করেন এবং একজন অসহায় নারীর ১ বছরের বাড়িভাড়া পরিশোধ করে তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন। এবিসি টেলিভিশনের ‘সিক্রেট মিলিওনেয়ার’ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি। শুক্রবার ওই বিজ্ঞাপনটি প্রদর্শন শুরু হয়। কিন্তু এতে ক্ষিপ্ত হন অনেক ল্যাটিনো। তারা বিজ্ঞাপনটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। তবে পাসকিন জানান, বিলবোর্ডটি গুঁড়িয়ে দেয়ার আগেই তিনি আগ্রহীদের কাছ থেকে হাজার হাজার ইমেইল পেয়েছেন। সূত্র : এনডিটিভি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests