ক্যালিফোর্নিয়ার গভর্নর সোয়ার্জনেগারের বিদায়
বাংলা প্রেস: ক্যালিফোর্নিয়ার গভর্নর আরনল্ড সোয়ার্জনেগারের সাত বছরের মেয়াদ শেষ হয়েছে। গত সোমবার নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেমোক্রেটিক পার্টির জেরি ব্রাউন। গত সোমবার নতুন গভর্নরকে দায়িত্ব বুঝিয়ে দেন সোয়ার্জনেগার। গত ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত হন সোয়ার্জনেগার।২০০৬ সালে তিনি একই পদে পুনর্নির্বাচিত হন ।

ক্ষমতা হস্তান্তরের সময় ৬৩ বছর বয়সী সোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার স্টেট বাজেটে দুই হাজার ৮০০ কোটি ডলারের ঘাটতি রেখে যাচ্ছেন। ক্ষমতা হস্তান্তরের সময় তাঁর জনপ্রিয়তা ছিল মাত্র ২২ শতাংশ। সোয়ার্জনেগার গত সপ্তাহে রেডিওতে দেওয়া এক ভাষণে বলেছেন,’ইতিহাসই আমার প্রশাসনের চূড়ান্ত বিচারক। তবে আমি আমার অর্জন নিয়েই গর্বের সঙ্গে গভর্নরের কার্যালয় ছাড়ব। কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কখনোই পিছপা হইনি। এ নিয়ে আমি গর্ব করি। মূল্যবোধের সঙ্গে কখনোই সমঝোতা করি না। যদিও এর মূল্য আমাকে রাজনৈতিকভাবে দিতে হয়েছে।’
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes