Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ার সেবাকেন্দ্রে হামলাকারীরা সনাক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: December 3, 2015 | 7:10 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সেবাকেন্দ্রে হামলাকারী দুই বন্দুকধারীকে সনাক্ত করার দাবি করেছে পুলিশ।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সান বার্নার্ডিনো কাউন্টির পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুজন বন্দুকধারী এ হামলা চালিয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারা হলেন, সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাসফিন মালিক (২৭)। ধারণা করা হচ্ছে, তারা স্বামী-স্ত্রী।’
বারগুয়ান আরো জানান, ফারুক ওই কাউন্টির সরকারি স্বাস্থ্য বিভাগে পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে পাঁচ বছর ধরে কর্মরত।
তবে কি কারণে এ হামলা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা বলছে, কর্মক্ষেত্রে অসন্তোষের কারণে এ হামলা হতে পারে। হামলার পরপরই পালিয়ে গেছে বন্দুকধারীরা।

 স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার একটি সেবাকেন্দ্রে হামলা চালায় বন্দুকধারীরা। এতে ১৪ জন নিহত হন।

সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ