ক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর বিমান বিধ্বস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় একটি ভবনের ওপর বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। রোববারের ওই দুর্ঘটনায় এক পাইলট এবং আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ৭০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়োরবা লিনডাতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়।
অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় দুইতলা ভবনের দুই নারী এবং দুই পুরুষ নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় দগ্ধ হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ছোট একটি আকাশযান ছিল এটি। বিমানটি শহর থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বের স্থানীয় একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী