Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় স্কুলে কিশোর বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: November 15, 2019 | 1:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। ঘটনার পর ১৬ বছর বয়সী বন্দুকধারী আহত এক কিশোরকে আটক করে পুলিশ। তার নাম নাথানিয়েল বেরহাউ।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে উত্তর লস অ্যাঞ্জেলেসের সান্তা ক্ল্যারিতায় স্কুলের যাবতীয় কার্যক্রম শুরুর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে ১৬ বছরের কিশোরী এবং ১৪ বছর বয়সী এক কিশোর। আর আহতদের সবার বয়স ১৬ বছরের কম।

লস অ্যাঞ্জেলেসের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তা অ্যালেক্স ভিল্লানুয়েভা জানান, কয়েক সেকেন্ডে তারা এ ঘটনার অভিযোগে কয়েকটি ফোন পান। ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের সময় লাগে মাত্র দুই মিনিট। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ছয় ব্যক্তিকে গুলির আঘাতে আহত অবস্থায় পায় তারা। তাৎক্ষণিকভাবে পুলিশ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ছাড়া আহত বাকি চার জনের মধ্যে একজনকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করে পুলিশ। তবে স্কুলটি খালি করার পর পুলিশ সেখান থেকে হামলায় ব্যবহৃত পিস্তল উদ্ধার করে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, বৃহস্পতিবার সন্দেহভাজন হামলাকারীর জন্মদিন ছিল। বার্তা সংস্থা এপি স্কুলের এক শিক্ষার্থীকে উদ্ধৃত করে বলেছে, হামলাকারী নাথানিয়েল অন্তর্মুখী ছিল তবে স্বভাবজাতভাবে বুদ্ধিমান ছিল। স্কুলের নজরদারী ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে পাঁচ শিক্ষার্থীকে গুলি করে নাথানিয়েল। সবশেষে নিজের মাথায় গুলি করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পয়েন্ট ৪৫ ক্যালিবারের আধা-স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে থাকতে পারে নাথানিয়েল। এরকম একটি গুঞ্জন রয়েছে। এ বিষয়ে খতিয়ে দেখা হবে।    

উল্লেখ্য, দুর্বল অস্ত্র আইনের ফলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল বিশেষত টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি তরুণ-তরুণীরা নানাভাবে বন্দুক হামলার শিকার হয়েছেন। (ছবি: সিএনএন)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV