ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে লড়ছেন বাংলাদেশী-আমেরিকান জামাল খান: প্রাইমারি ৭ জুন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীতে লড়ছেন বাংলাদেশী-আমেরিকান জামাল খান। ক্যালিফোর্নিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-১০ থেকে আগামী ৭ জুনে অনুষ্ঠিতব্য ডেমক্রেটিক পার্টির মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে আইন শাস্ত্রে উচ্চতর ডিগ্রিধারী জামাল খান। তথ্য-প্রযুক্তির বিশ্ব রাজধানী খ্যাত সিলিকন ভ্যালিসহ সাউদার্ন উপকূলীয় অঞ্চলের সান্তা ক্লারা ও আলমেদা কাউন্টির এ্যাশল্যান্ড, ক্যাস্ত্রো ভ্যালি, চেরিল্যান্ড, ফেয়ারভিউ, ফ্রিমন্ট, হ্যায়ার্ড, নিউয়ার্ক, স্যান লিন্দ্রো, স্যান লরেঞ্জো এবং ইউনিয়ন-এই ১১ সিটি নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যা ৫ লাখের বেশী। জামাল খান ছাড়াও এ নির্বাচনে লড়ছেন আরও ৪ জন। ডেমোক্র্যাটিক প্রাইমারীতে জয়ী হতে পারলে নভেম্বরের ৮ তারিখে চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন জামাল খান। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
জামাল খান এর আগে একই সিটির কাউন্সিলর পদে লড়েছিলেন। কিন্তু সামান্য ভোটের কারণে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন লাভে সক্ষম হননি। এবারের সম্ভাবনা উজ্জ্বল বলে জাননিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ঢাকার বাসিন্দা ড. মাহবুব খানের পুত্র জামাল খান ৪ মাস বয়সে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে আসেন। বে এলাকায় বেড়ে উঠা জামাল খান কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত লেখাপড়া করেছেন একই এলাকাতেই। হাই স্কুল ভ্যালেডেক্টেরিয়ান হিসেবে গ্র্যাজুয়েশনের পর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে অধ্যয়ন করেন। একইসাথে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং অলংকার শাস্ত্রে মেজর করেন। মাইনোর করেছেন বিশ্ব-দারিদ্রতা নিয়ে। অত্যন্ত মেধার সাথে গ্র্যাজুয়েশন করেছেন সবগুলোতেই।
হার্ভার্ডে অধ্যয়নকালে মৃদুভাষী জামাল খান মুসলিম ল’স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এছাড়া সাউথ এশিয়ান ল’স্টুডেন্ট এসোসিয়েশনেরও কমিউনিকেশন্স চেয়ার হয়েছিলেন। দায়িত্ব পালন করেছেন হার্ভার্ড হিউম্যান রাইটস জার্নালের ম্যানেজিং টেকনিক্যাল এডিটরেরও। জামাল খান আন্ডার গ্র্যাজুয়েট কালে কংগ্রেসের স্পিকার ন্যান্সি প্যালসির সান ফ্রান্সিসকো অফিসে ইন্টার্ন করেন। মার্কিন বহুজাতিক সমাজে বসবাস করলেও বাংলাতেও কথা বলতে পারেন অনর্গল।
আসন্ন নির্বাচনে কমিউনিটির সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন জামাল খান। তার প্রার্থীতা সম্পর্কে বিস্তারিত রয়েছে এই (www.votekhan.com) ওয়েবসাইটে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি