ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ডিরেক্টরি সাইট পেইভলিষ্ট ডটকম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ক্রমেই আমেরিকায় বসবাসকারী লাখ লাখ বাঙালির কাছে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ডিরেক্টরি সাইট পেইভলিষ্ট www.pavelist.com। আমেরিকার বসবাসকারী বাংলাদেশীদের অনলাইন সেবা দেয়ার লক্ষে লোকাল বিজনেস ডিরেক্টরি ও ডিজিটাল ক্লাসিফাইড সাইট পেইভলিষ্ট তৈরি করেন উচ্চ শিক্ষায় পড়তে আসা বাংলাদেশী শিক্ষার্থী আহসান আহমেদ।
গত ১৮ই নভেম্বর পেইভলিষ্টের অফিসিয়ালি লঞ্চ এর পর থেকেই প্রতিদিনই ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই ডিরক্টেরির মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন বিষয়ে সেবা নিচ্ছেন। জানা যায়, ইতিমধ্যে ওয়েবসাইটটি প্রবাসী বাংলাদেশীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। পেইভলিষ্টে ডিরেক্টরিতে প্রবাসী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারের জন্য পোর্টফোলিও তৈরি করছেন। যাতে করে সেবা গ্রহনে আগ্রহীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে।
সাইটটি দ্রুত জনপ্রিয় হওয়ার কারন সম্পর্কে জানতে গেলে ভার্জিনিয়া একটি আইটি কোম্পানিতে বিজনেস এনালিস্ট হিসেবে কর্মরত তরুন এই উদ্যেক্তা বলেন, পেইভলিষ্ট হচ্ছে একটি সর্বাধুনিক প্রযুক্তির উন্নত মানের একটি অনলাইন ডিরেক্টরী ও ডিজিটাল ক্লাসিফাইড সাইট। এই সাইটটি তৈরির মূল উদ্দেশ্য হল আমেরিকায় বসবাসরত আমাদের বিপুল সংখ্যক প্রবাসীর বিভিন্ন ধরনের অনলাইন সেবা প্রদান করা। তিনি বলেন, পেইভলিষ্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসার করতে পারবেন এবং প্রবাসী বাংলাদেশীরা তাদের প্রয়োজন মত যেকোন সার্ভিসের তথ্য নিতে পারবেন। বিজনেস পোর্টফোলিও ছাড়াও এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়া যাবে, যেমন বাসা-বাড়ির ভাড়া ও ক্রয়/বিক্রয়, জবের বিজ্ঞাপন, ইভেন্টের বিজ্ঞাপন, রুমমেট ওয়ান্টেডসহ বিভিন্ন ধরনের ক্লাসিফাইড ফ্রিতে দেওয়া যাবে। তিনি বলেন আমার উদ্যেশ্য ছিল এমন একটি ফ্লাটফর্ম তৈরি যাতে আমাদের প্রয়োজনীয় সব তথ্য আমরা একটি জায়গায় পেতে পারি। তাই আমরা পেইভলিষ্টের একটি ব্লগ তৈরি করেছি যেখানে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আর্টিকেল পাওয়া যাবে।
কমিউনিটির পরিচিত মুখ লেখক ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার পেইভলিষ্টের সম্পর্কে বলেন, এটি খুব ভাল একটি ইনোসেটিভ। এখানে বসবাসকারী নানা জাতি গোষ্ঠীর কমিউনিটির প্রত্যেকেরই আলাদা আলাদা অনলাইন ডিরেক্টরী সাইট আছে। আমাদের কমিউনিটির কোন অনলাইন ডিরেক্টরী ছিল না, আমি অত্যন্ত আনন্দিত পেইভলিষ্ট আমাদের সেই অভাব পূরণ করেছে। এখন ডিজিটাল এই সময়ে পেইভলিষ্ট আমাদের কমিউনিটির মধ্যে সংযোগ বাড়াতে এবং সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বলতে পারেন এটি প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি অনলাইন ইয়োলো পেইজ।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK