Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

”ক্রাইসিস ইন স্টেট বাজেট” অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: April 18, 2011 | 6:47 PM

হাকিকুল ইসলাম খোকন: কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অব ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক এ্যাফেয়ার্স আয়োজিত ইটালী একাডেমী মিলনায়তনে গত ১১ এপ্রিল সোমবার অপরাহ্ন ১২টায়”১৪ তম বার্ষিক ডেভিড এন. ডীনকিন্স লিডারশীপ এন্ড পাবলিক পলিসি ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিভার্সিটির সিপা ডীন প্রফেসার জন এইচ. কোটসঅর্থ এবং নিউইয়র্ক সিটির ১০৬ তম সাবেক মেয়র ইউনিভার্সিটির প্রফেসার ডেভিড এন. ডীনকিন্স।

ফোরামে মূল বক্তব্য রাখেন নিউইয়র্ক থেকে নির্বাচিত ইউএস সিনেটর ক্রিষ্টিন জিলিব্র্যান্ড। ফোরামে আমন্ত্রিত হিসেবে বাংলাদেশ কম্যুনিটি থেকে যোগদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। দুই পর্বে অনুষ্ঠিত ফোরামে প্যানেল-১ এ ‘দি নিউইয়র্ক ষ্টেট ফিজিক্যাল ক্রাইসিস: ব্যালেন্সি সিটি এন্ড ষ্টেট ইন্টারেষ্ট’ বিষয়ে মডারেটর ছিলেন সিপা প্রফেসার এষ্টার আর ফুকস। প্যানেল অতিথি আলোচক ছিলেন নিউইয়র্ক ষ্টেট ৫৫ তম সাবেক গভর্নর ডেভিড এ. প্যাটারসন্স, এফ.ও.এ.পি. এর ভাইস প্রেসিডেন্ট ডুল ফরসাইথ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কের প্রাক্তন বাজেট ডাইরেক্টর মার্ক স এবং নিউইয়র্ক সিটি প্রাক্তন কম্পটোল্যার বিল থমসন।


২য় প্যানেলডিষ্টিবিউটিং দি কষ্ট অব ইকোনমিক রিকোভারি: গভর্নমেন্ট, বিজনেস, লেবারবিষয়ে মডারেটর ছিলেন সিপা এসিস্টেন প্রফেসার ডরিয়ান টি ওয়াবেন। প্যানেল অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি শ্রমিক ইউনিয়ন ডিসি৩৭ এর নির্বাহী পরিচালক লিলিয়ান রবার্স, আমেরিকান ফেডারেশন অব টিড্রার্স এর প্রেসিডেন্ট ্যান্ড উইনগার্টেন, প্রফেসার ষ্টিভ কোহেন এবং ব্রুকলীন চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট সিইও কার্ল হুম। 

 

ফোরামে ইউএস সিনেটর ক্রিষ্টিন জিলিব্র্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্র কংগ্রেসে রিপাবলিকান প্রতিনিধিরা দ্রারিদ্রদের সুযোগ সুবিধা বাতিল করে অন্যায় করেছে। ফোরামে বাংলাদেশ কম্যুনিটির একমাত্র আমন্ত্রিত প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকনকে ধন্যবাদ জানান আয়োজকবৃন্দ। তিনি প্রশ্ন উত্তর পর্বেও অংশ নেন। প্রাক্তন মেয়র ডেভিড ডীনকিন্স সমাপনি বক্তব্য রাখেন।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV