Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের রোমাঞ্চকর জয়

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: June 2, 2019 | 1:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব-মুশফিকরা ইতিহাস সৃষ্টি করেছেন ব্যাটিংয়ে নেমেই। এবার দায়িত্ব ছিল বোলারদের। ফিজ-সাইফরা সুনিপুণ হাতে ২১ রানের রোমাঞ্চকর জয়ে এনে দেয়। লন্ডনের দ্য ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন মাশরাফীরা। ওয়ানডেতে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৩২৯। আর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা  ৩৩০ রান করেন।

জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেট ৩০৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। সর্বোচ্চ ৬২ রান আসে ডু প্লেসির ব্যাট থেকে। মার্করাআম ৪৫ ও ডুসেন ৪১ রান করে সাজঘরে ফেরেন। জেপি ডুমিনি বাংলাদেশের হুমকি হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত পারেননি। ফিজের বলে বোল্ড হয়ে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এ ছাড়া ডেভিড মিলার করেন ৩৮ রান। 

টাইগারদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তে ডুমিনিকে আউট করা ছাড়াও নেন দুটি গুরত্বপূর্ণ উইকেট। সাইফ উদ্দিন নেন দুটি উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ।

টসে হেরে ব্যাটিং করতে নেমে  সাকিব-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর মোসাদ্দেক-মাহমুদুল্লাহর ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩৩০ রান করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশ এর আগে মাত্র একবার ৩০০ রান টপকাতে পারে। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যন্ডের বিপক্ষে ৩২২ রান করেছিলেন টাইগাররা।

তামিম-সৌম্য শুভসূচনা এনে দিয়েছিলেন দলকে। তামিম আউট হয়ে গেলে ৬০ রানে ভাঙে ওপেনিং জুটি। তামিম যাওয়ার অল্পকিছুক্ষণের মধ্যেই ফিরে যান সৌম্য সরকার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪২ রান। পরপর দুই ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা সামলে ওঠে সাকিব-মুশফিকের ব্যাটে। সর্বোচ্চ ৭৮ রান আসে মুশফিকের ব্যাট থেকে। সাকিব আউট হন ৭৫ রান করে।

মাঝে মিথুন বড় ইনিংসের সম্ভবনা দেখিয়ে ফিরে যান ২১ রান করে। তবে সাব্বিরের জায়গায় একাদশে সুযোগ পাওয়া মোসাদ্দেক নিজের প্রতি সুবিচার করেন। মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক জুটি গড়ে পরপর তিন উইকেট হারানোর চাপ সামলে ওঠে বাংলাদেশ।

মোসাদ্দেক মাত্র ২০ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে গেলেও  মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ৩ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV