ক্ষমার মাস রমজান
মুহাম্মদ যাইনুল আবিদীন: ক্ষমা ও মাগফিরাতের অবারিত প্রাঙ্গণ মহান রমজান সম্পর্কে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : এ মাসে চারটি কাজ তোমরা বেশি বেশি করবে। তন্মধ্যে দুটি কাজ করবে আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আর অপর দুটি কাজ না করে তো তোমাদের কোনো উপায় নেই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে দুটি কাজ করবে তা হলো_ এক. অধিক পরিমাণে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবে, দুই. আল্লাহতায়ালার দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে। আর অপর দুটি কাজ হলো_ এক. আল্লাহতায়ালার কাছে বেহেশত প্রার্থনা করবে এবং দুই. তাঁর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। [হজরত সালমানের (রাঃ) সূত্রে ফাযাইলে আ’মাল]
ক্ষমার মাসে ক্ষমার দশকে ক্ষমাপ্রার্থী হবো আমরা মহান মালিকের দরবারে_ এই তো কামনা। কিন্তু কীভাবে ক্ষমা প্রার্থনা করব আমরা সেও তো জানতে হবে। এ কথা আমরা সবাই জানি, ক্ষমার প্রশ্ন আসে তখনই যখন কেউ কোনো অপরাধ করে, অন্যায় করে। বান্দার অপরাধ দুই ধরনের। এক. আল্লাহর হক ও অধিকার সম্পর্কিত। দুই. মানুষের অধিকার সম্পর্কিত। আল্লাহতায়ালার অধিকার লঙ্ঘনের কারণে বান্দা যে অপরাধের শিকার হয়, তা থেকে ক্ষমা লাভের উপায় হলো তওবা। বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। এ সম্পর্কে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন : ‘তোমাদের প্রতিপালক, দয়া করে তাঁর কর্তব্যবলে স্থির করেছেন_ তোমাদের কেউ যদি অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [আনআম : ৫৪]
অন্যত্র ইরশাদ করেছেন : ‘আর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারা পরে তওবা করলে এবং নিজেদেরকে সংশোধন করলে তাদের জন্য তোমার প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। [নাহ্ল : ১১৯]
তওবা সম্পর্কিত এসব আয়াতের আলোকে আলেমগণ বলেছেন : তওবা আল্লাহতায়ালার দরবারে কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। ১. কৃত অপরাধের জন্য অন্তরে অনুশোচনা বোধ, ২. সঙ্গে সঙ্গে পাপকর্মটি বর্জন এবং ৩. ভবিষ্যতে এ জাতীয় অন্যায়কর্ম না করার দৃঢ় অঙ্গীকার। এই তিনটি শর্তসহ যদি কোনো পাপী ব্যক্তি আল্লাহতায়ালার দরবারে ক্ষমা প্রার্থনা করে_ সবিশেষে রমজানের এই ক্ষমার দশকে তাহলে তাঁর অসীম দয়া, অনুগ্রহ ও ক্ষমার উসিলায় আমরা অবশ্যই আশা করতে পারি_ তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই জন্য হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও অসহায় পাপ-দুর্বল উম্মতিকে শিক্ষা দেওয়ার জন্য পাঠ করতেন_ ইয়া ওয়াসি’আল ফাদলি ইগ্ফিরলি_ হে অসীম ক্ষমাময় প্রভু! আমাকে ক্ষমা করে দাও! সুতরাং চলতি দশকের প্রতিটি ক্ষণে আমাদের অন্তরের অবিরত উচ্চারণ যেন হয়_ ইয়া ওয়াসিমাল ফাদলি ইগফিরলি!
লেখক : নাযেমে তা’লিমাত জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা।
খতিব, সিঅ্যান্ডবি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ পূর্ব নাখালপাড়া, ঢাকা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes