ক্ষেত্রবিশেষে কনডম ব্যবহার করা যেতে পারে :পোপ
ইউএসএনিউজ ডেস্ক: পোপ ষোড়শ বেনেডিক্ট এইচআইভি/এইডস থেকে বাঁচার জন্য কনডম ব্যবহারের পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। চলতি সপ্তাহে প্রকাশিতব্য তার নতুন বইতে তিনি বলেছেন, নির্দিষ্ট ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি কমাতে কনডমের ব্যবহার মেনে নেওয়া যায়। এর আগে বর্তমান ক্যাথলিক ধর্মগুরু কনডমবিরোধী ছিলেন। জার্মান সাংবাদিক পিটার সিওয়ান্তকে দেওয়া ২০ ঘণ্টার সাক্ষাৎকারের ভিত্তিতেই তার বই রচিত হয়েছে। খবর : এএফপি, বিবিসি ও রয়টার্স অনলাইনের।প্রকাশিতব্য বইতে ৮৩ বছর বয়সী পোপ ষোড়শ বেনেডিক্ট দীর্ঘকালের অবস্থান পাল্টে কনডম ব্যবহারের পক্ষে কথা বললেন। তবে শুধু এইডস সংক্রমণ এড়াতে কনডম ব্যবহারের পক্ষে পোপের এ অবস্থান পরিবর্তন। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের মতোই কনডম ব্যবহারের বিপক্ষে অবস্থান অটুট রেখেছেন তিনি। পোপ বেনেডিক্ট তার প্রকাশিতব্য বই ‘লাইট অব দ্য ওয়ার্ল্ড’-এ লিখেছেন, প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে কনডম ব্যবহার কখনও কখনও রীতিসিদ্ধ।২১৯ পৃষ্ঠার বইটি আগামী মঙ্গলবার প্রকাশের কথা রয়েছে। তবে এর উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে সংবাদপত্র ‘ভ্যাটিকান’ শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে।পোপ বলেছেন, ‘এইচআইভি সংক্রমণ ঠেকাতে কনডম ব্যবহারই সত্যিকার পথ না হলেও যৌনকর্মীদের কনডম ব্যবহার নৈতিকতার প্রথম পদক্ষেপ।’ ক্যাথলিক নেতাদের মধ্যে পোপ বেনেডিক্টই কনডম ব্যবহারের ক্ষেত্রে প্রথম এ ধরনের মন্তব্য করলেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি