Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

কয়েকটি রাজ্যের চেহারা পাল্টে দিয়েছে ‘আইরিন’:ঘটনার ভয়াবহতায় হতভম্ব মার্কিন প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: August 30, 2011 | 10:35 PM

Details

গ্রীষ্মমন্ডলীর ঝড় আইরিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যের চেহারাই বদলে দিয়েছে। বহু অঞ্চলে ঘরবাড়ি রাস্তাঘাটের এমন দশা হয়েছে যে পুরানো মানচিত্রের সঙ্গে নতুন চেহারা মিলাতে গেলে সবাই হোঁচট খাবে। নিউইয়র্ক, নিউজার্সি, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, কানেকটিকাট প্রভৃতি রাজ্য ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব মার্কিন প্রশাসন। ওমাবা প্রশাসন ক্ষতি ও পরবর্তী করণীয় নিরুপনের চেষ্টা করছে।

উত্তর-পূর্বাঞ্চল হয়ে আইরিনের গতি ছিল কানাডার দিকে। এর প্রভাবে বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক বন্যা দেখা দেয়। হ্যারিকেন আইরিনের আঘাতে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ঝড়ের ফলে উপকূলীয় অঞ্চল বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ায় লাখ লাখ লোক অন্ধকারে নিমজ্জিত হয়। আইরিন ক্রমেই দুর্বল হওয়ায় হারিকেন থেকে বিরাট ঝড়ে পরিণত হয়েছে। গতকাল এটি ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে বিগ এ্যাপল অতিক্রম করে ক্রমেই কানাডার দিকে এগিয়ে যাচ্ছে। মায়ামি ভিত্তিক জাতীয় হারিকেন কেন্দ  জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে এর প্রভাবে বন্যা দেখা দিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেন, এতে উদ্ধার প্রচেষ্টা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। হোয়াইট হাউজ রোজ গার্ডেনে এক বিবৃতিতে ওবামা বলেন, ‘আমি জনগণকে বলতে চাই ঝড় শেষ হয়ে যায়নি।’ তিনি বলেন, এই ঝড়ের প্রভাব দীর্ঘস্থায়ী হবে এবং বেশ কিছু এলাকা কয়েকদিন বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকতে পারে। ভারমন্টের গভর্নর পিটার শুমলিন জানান, তার রাজ্যে পরিস্থিতি অত্যন্ত নাজুক। এদিকে নিউইয়র্ক রাজ্যের অ্যান্ড্রু কুওমো উত্তর ম্যানহাটনের কাটস্কিল পার্বত্য এলাকায় ব্যাপক বন্যার সতর্কতা জারি করেন। নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি জানান, বেশকিছু  এলাকায় সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে এবং এ রাজ্যে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV