খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে জাতীয়তাবাদী ফোরামের শোক প্রকাশ
নিউইয়র্ক: বিএনপি মহাসচিব ও সময়ের সাহসী বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে জাতীয়তাবাদী ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।শোক বার্তায় বলা হয়, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এবং দেশ ও দলের জন্য নিবেদিতপ্রাণ সাহসী রাজনীতিকের মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন রাজনৈতিক অভিবাবককে। ওয়ান-ইলেভেন পরবর্তী সেনাপ্রধান জেনারেল মইন সমর্থিত ফখরুদ্দীন সরকারের সময়ে সামরিক গোয়েন্দাদের সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের প্রতি অবিচল থেকে তিনি দল-মত নির্বিশেষে দেশপ্রেমিক গণতন্ত্রমনা রাজনীতিবিদদের আস্থা ও সম্মান অর্জন করেছিলেন। কারারুদ্ধ খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের মহাসচিবের দায়িত্ব পেয়ে প্রজ্ঞা ও অসীম সাহসিকতার সঙ্গে দলে ঐক্য ধরে রেখে দলীয় নেতাকর্মীদের মণিকোঠায় নিজের স্থান করে নিয়েছিলেন খোন্দকার দেলোয়ার। শোক বার্তায় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আজাদ বাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন,মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন জাতির একজন অকুতোভয় বীর শ্রেষ্ঠ সন্তান ।তিনি স্বজাতির মুক্তির জন্য জীবনপণ লড়াই করেছেন। তিনি দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা জনমনে চির ভাস্বর হয়ে থাকবে। খোন্দকার দেলোয়ার হোসেনর দেশপ্রেম ও কর্মনিষ্ঠা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রবাসী ৮০র দশকের সাবেক ছাএনেতৃবৃন্দরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature