‘খন্দকার মোশতাকের ভাগ্নে ২৫ হাজার ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা’ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলনে অভিযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘২৫ হাজার ডলারের বিনিময়ে বঙ্গবন্ধুর ঘাতক এবং জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত খন্দকার মোশতাকের ভাগ্নেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছিল। তৃণমূলে ক্ষোভ দেখা দিলে ওই ব্যক্তিকে পরবর্তীতে বাদ দেয়া হয়েছে’-গতকাল শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলন থেকে এমন অভিযোগ আনা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক অনিয়মসহ নানা অভিযোগ জানাতে আহূত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘সর্বশেষ জুন মাসে (সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ভাবে) নতুন সংযোজিত বর্তমান কমিটিতে খুনি খন্দকার মোশতাকের আত্মীয়কে ২৫ হাজার ডলারের বিনিময়ে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তীতে নেতা-কর্মীদের রোষানলে পড়ে অব্যাহতি প্রদান করতে বাধ্য হন।’ এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে দফতর সম্পাদক উল্লেখ করেন, ‘এই লোকটি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রশিবিরের ঘনিষ্ঠ ছিলেন। বহু বছর যাবত নিউইয়র্কে বসবাস করলেও কখনোই তাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা যায়নি। হঠাৎ করে তাকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভূক্ত করায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। এভাবেই সভাপতি অনিয়ম-অনাচারে রেকর্ড সৃষ্টি করেছেন।’
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে পরীক্ষিত নেতা-কর্মীর সমন্বয়ে নতুন কমিটির দাবিতে সোচ্চার গ্রুপের এই সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যকালে সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. প্রদীপ কর উল্লেখ করেন, ‘জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্যে সভাপতি শেখ হাসিনা আসছেন। তার উপস্থিতিতেই আমরা কাউন্সিল অধিবেশন চাই। এবং নতুন নেতা চাই।’উল্লেখ্য, ৩ বছরের জন্যে অনুমোদিত কমিটির বর্তমান বয়স ৮ বছর। এজন্য সকলেই নতুন কমিটির দাবিতে সোচ্চার হয়েছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, কায়কোবাদ খান, শরিফ কামরুল হীরা, এম এ জলিল, মিজানুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ। এনআরবি নিউজ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity